এক্সপ্লোর

গুপ্তধনের লোভে এক মহিলাকে ৫০ দিন ধরে উপবাসে বাধ্য করার অভিযোগ, গ্রেফতার স্বামী ও গডম্যান

রোজ রাত ২.৪৫ মিনিট থেকে ভোর পর্যন্ত তাঁকে পুজো করতে বাধ্য করা হয়। পুজোয় কোনও ভুল হলেই তাঁকে মারধর করা হত।

চন্দ্রপুর (মহারাষ্ট্র): এক স্বঘোষিত গডম্যানের কথায় গুপ্তধনের লোভে স্ত্রীকে ৫০ দিন ধরে উপবাসে বাধ্য করার অভিযোগে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার এক ব্যক্তিকে। অভিযুক্ত গডম্যানকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ) এবং মহারাষ্ট্রের কুসংস্কার-বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শেগাঁও থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘২০১৮ সালের আগস্টে ওই মহিলার বিয়ে হয়। তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে এক স্বঘোষিত গডম্যান পরামর্শ দেন, তাঁকে উপবাসে রাখলে এবং কিছু ধর্মীয় আচার-আচরণ মেনে চললে গুপ্তধন পাওয়া যাবে। সে কথা শুনে বিয়ের প্রথম দিন থেকেই ওই মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। ৫০ দিন ধরে তাঁকে খুব সামান্য খাবার দেওয়া হয়। এই সময় রোজ রাত ২.৪৫ মিনিট থেকে ভোর পর্যন্ত তাঁকে পুজো করতে বাধ্য করা হয়। পুজোয় কোনও ভুল হলেই তাঁকে মারধর করা হত। তিনি যাতে বাপের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে না পারেন সেটা নিশ্চিত করার জন্য মোবাইল ফোন কেড়ে নেন শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন কোনও খবর না পেয়ে একদিন ওই মহিলার শ্বশুরবাড়িতে যান তাঁর বাবা। তিনি মেয়ের দুর্দশা দেখে তাঁকে নিয়ে চলে যান। বাপের বাড়িতে গিয়ে ওই মহিলা গোটা ঘটনা জানান।’ মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বুধবার তাঁর স্বামী ও অভিযুক্ত গডম্যানকে গ্রেফতার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget