এক্সপ্লোর

তোমার আসল চেহারা ফাঁস করব! কল রেকর্ড প্রকাশ করলেন আলিয়া, নওয়াজের ডিভোর্স নিয়ে নয়া বিতর্ক

আলিয়া বারবার অভিযোগ করেছেন, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁর ওপর মানসিক নির্যাতন করেছেন, অন্যদের সামনে অপমান করেছেন। নওয়াজ বাবা বা স্বামী- কোনও কর্তব্যই পালন করেন না, উল্টে তাঁকে অপমান করার চেষ্টা করেন।

মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া ওরফে অঞ্জনা পাণ্ডের ডিভোর্স সংক্রান্ত জটিলতা চরম তিক্ততায় মোড় নিয়েছে। আলিয়া নওয়াজের সঙ্গে তাঁর বৈবাহিক জীবনের টানাপোড়েনের যাবতীয় খবর টুইটারে পোস্ট করছেন। নওয়াজের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করেছেন তিনি। এবার  পোস্ট করলেন নওয়াজের তাঁকে ফোনের কল রেকর্ড। আলিয়া ওরফে অঞ্জনা বারবার অভিযগ করেছেন, নওয়াজের ভাই সামাস সিদ্দিকি তাঁকে শারীরিক ও মানসিক নিগ্রহ করেছেন, নওয়াজ ফিরেও তাকাননি। সামাস আত্মপক্ষ সমর্থন করলেও প্রায় ২ মাস ধরে চলা এই বিতর্কে একবারও মুখ খোলেননি নওয়াজ। তবে শোনা যাচ্ছিল, তিনি স্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন, তাতে তাঁর বিরুদ্ধে জালিয়াতি, ইচ্ছাকৃত অসম্মান এবং চরিত্র হননের অভিযোগ আনা হয়েছে। কিন্তু আলিয়া এবার টুইট করেছেন একটি অডিও ক্লিপ। তা তাঁর এবং নওয়াজের কথোপকথন। তাতে তিনি নওয়াজকে প্রশ্ন করছেন, আমার বিবেক বিক্রির জন্য নয়, আমি মিথ্যে মানহানির মামলায় ভয়ও পাই না। যে সামাস তোমার চোখের সামনে আমাকে নির্যাতন করেছে, তাকে বাঁচানোর জন্য তুমি যা ইচ্ছে করতে পার। আমি পাত্তা দিই না। কল ডিটেল রেকর্ড করা আর অনুসরণ করা স্রেফ একটা উদাহরণ। আদালতে তোমার প্রকৃত চরিত্র আমি উন্মোচন করব। নওয়াজ আলিয়ার সামনে বেশি কথা বলতে পারছিলেন না। আলিয়া প্রশ্ন করলেন, কোথায় সেই মানহানির মামলা, যা নাকি তুমি আমার বিরুদ্ধে করেছ? জবাবে তিনি বললেন, এখনও করিনি, ভাবছি করার কথা।  আলিয়া ফের প্রশ্ন করলেন, সামাসকে বাঁচাতে কত দূর যাবে? তাতে তিনি বললেন, একটু ঠাণ্ডা হও। আলিয়া বারবার অভিযোগ করেছেন, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁর ওপর মানসিক নির্যাতন করেছেন, অন্যদের সামনে অপমান করেছেন। নওয়াজ বাবা বা স্বামী- কোনও কর্তব্যই পালন করেন না, উল্টে তাঁকে অপমান করার চেষ্টা করেন। তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে। তাঁদের দুই সন্তান শোরা ও ইয়ানির একার কাস্টডি চেয়েছেন তিনি। নওয়াজের পক্ষ থেকে এই ডিভোর্স নোটিশ নিয়ে এখনও সেভাবে কিছু বলা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget