এক্সপ্লোর

AAP News: ধর্ষণ মামলায় অভিযুক্ত বিধায়ক অস্ট্রেলিয়া পালিয়ে গেলেন, জানতেও পারল না পুলিশ? জানালেন, জামিন পেলে তবেই ফিরবেন

Harmit Singh Pathanmajra: ধর্ষণ মামলায় গত ২ সেপ্টেম্বর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন হরমীত।

নয়াদিল্লি: ধর্ষণের মামলায় নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা। এবার জানা গেল, সুদূর অস্ট্রেলিয়া পালিয়ে গিয়েছেন পঞ্জাবে আম আদমি পার্টির বিধায়ক হরমীত সিংহ পাঠানমাজরা। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জামিন পেলে তবেই দেশে ফিরবেন তিনি। (ধর্ষণ মামলায় গত ২ সেপ্টেম্বর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন হরমীত। (Harmit Singh Pathanmajra)

ধর্ষণ মামলায় গত ২ সেপ্টেম্বর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন হরমীত। সম্প্রতি ভিডিও কনফারেন্সে একটি সাক্ষাৎকারে উপস্থিত হন তিনি। আর তাতেই জানা যায়, অস্ট্রেলিয়া পালিয়ে গিয়েছেন তিনি। এই ঘটনা পঞ্জাব পুলিশের জন্যও অত্যন্ত লজ্জাজনক। কারণ সনৌরের বিধায়ক হরমীত কার্যত তাদের বুড়ো আঙুল দেখিয়ে দেশ ছেড়েছেন। (AAP News)

হরমীতের খোঁজে তার বাড়ি থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। আদ আমদি পার্টির বিধায়কের বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিসও। কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি। বরং শুক্রবার অস্ট্রেলিয়ায় একটি পঞ্জাবি ওয়েব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে সটান আবির্ভূত হন তিনি। জানান, জামিন পেলে তবেই দেশে ফিরবেন। 

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হরমীত। গোটা বিষয়টিকেই তিনি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে। তাঁর দাবি, পঞ্জাবের সাধারণ মানুষের হয়ে কথা বলেন বলে তাঁর কণ্ঠরোধের চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, “পঞ্জাবে গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রী, বিধায়কদের পরামর্শ নেওয়া হয় না। বাক্ স্বাধীনতা খর্ব হচ্ছে সেখানে। দিল্লিতে হারার পর পঞ্জাব দখল করছেন নেতারা। একই নীতি খাটানো হচ্ছে পঞ্জাবে।”

বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন হরমীত। পটিয়ালা কোর্ট ইতিমধ্যেই হরমীতের বিরুদ্ধে শুনানি শুরু করেছে। ধর্ষণ মামলায় আদালতে হাজিরা দিতে যদিও ব্যর্থ হরমীত। 

গত ২ সেপ্টেম্বর জাতীয় স্তরের সংবাদমাধ্যমেরও শিরোনামে জায়গা করে নেন হরমীত। ওই দিন সকালেই ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে হরমীতের সহযোগীরা। হরমীত নিজেও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা যায়। এক পুলিশকর্মী বাধা দিতে গেলে, তাঁকে চাপা দিয়ে বেরিয়ে যায় দু’টি SUV গাড়ি। সেই যে পুলিশের হাত ছাড়িয়ে স্কর্পিও গাড়িতে চেপে পালান হরমীত, তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। যদিও হরমীতের দাবি, তিনি না পালালে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হতো তাঁকে।

হরমীতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রয়েছে। এক মহিলা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।  জানান, বিবাহবিচ্ছিন্ন বলে নিজের পরিচয় দেন হরমীত। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাঁর কাছ থেকে যৌন সুবিধা ভোগ করেন বিধায়ক। তাঁকে হুমকি দেওয়া হয়, নোংরা মেসেজও পাঠাতে শুরু করেন। 

এফআইআর-এ বলা হয়, ৪৫ বছর বয়সি ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। এক কন্যা বিদেশে থাকেন। হরমীতের সঙ্গে তাঁর সম্পর্ক হয় ২০১৩ সালে। ২০২১ সাে লুধিয়ানার গুরুদ্বারে বিবাহবন্ধনেও আবদ্ধ হন তাঁরা। কিন্তু ২০২২ সালে সানৌর থেকে যখন প্রার্ধী হন গুরমীত, নির্বাচনী হলফনামায় প্রথম স্ত্রীর নামই লেখেন। সেই নিয়ে অশান্তি শুরু হয় দু’জনের মধ্যে। হরমীতকে বিবাহবিচ্ছেদের জন্য় পীড়াপীড়ি শুরু করেন ওই মহিলা।

হরমীতের সঙ্গ আম আদমি পার্টিরও বোঝাপড়া হচ্ছিল না বলে খবর আসছিল। বন্যা পরিস্থিতিতে নিজের সরকারের সমালোচনা করেন তিনি। আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানকে। দলের সমালোচনা করায় তাঁর নিরাপত্তাও উঠে যায়। আর তাতেই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন হরমীত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
NEET আন্দোলনের প্রধান মুখ ! মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন? কেমন রেজাল্ট?
NEET আন্দোলনের প্রধান মুখ ! মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন? কেমন রেজাল্ট?
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget