এক্সপ্লোর

Live Updates: সৌগত রায়ের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর

এদিনই বৈঠকের বিষয় সৌগত রায় বলেন, শুভেন্দু-অভিষেক-পিকে নিয়ে মুখোমুখি বসার প্রয়োজন ছিল। ভালো আলোচনা হয়েছে।

abhishek and pk meet suvendu to end crisis Live Updates: সৌগত রায়ের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর

Background

কলকাতা : জট কাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। দ্রুত সমস্যা মিটছে, দাবি তৃণমূল সূত্রে। উত্তর কলকাতার একটি বাড়িতে ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনই বৈঠকের বিষয়ে সৌগত রায় বলেন, শুভেন্দু-অভিষেক-পিকে নিয়ে মুখোমুখি বসার প্রয়োজন ছিল। ভালো আলোচনা হয়েছে। সমস্যা মিটে গেছে বলে দাবি সৌগত রায়ের। বৈঠকের বিষয়ে শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী বলেন, সমস্যা মিটে গেলে ভাল। পার্টির জন্য মঙ্গল।

গত কয়েক মাসে রাজ্যের বহু জায়গায় শুভেন্দুর সমর্থনে পোস্টার  পড়েছে। এরপরই বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলতে শুরু করেন, দলে শুভেন্দুর যোগ শুধু সময়ের অপেক্ষা। আজকের বৈঠকের পর  প্রশ্ন উঠছে, তবে কি বড় ধাক্কার মুখে পড়ল গেরুয়া শিবির? এদিন বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ভাইপো-র ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু।  তাহলে দড়ি টানাটানি খেলায় এই যাত্রায় কি তৃণমূল জিতে গেল? চর্চা শুরু রাজনৈতিক মহলে।

23:33 PM (IST)  •  01 Dec 2020

অভিষেক, প্রশান্ত কিশোরের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা শুভেন্দুর। সৌগত রায়ের ফোন থেকে মমতা-শুভেন্দু আলোচনা। দু-একদিনের মধ্যে মুখ খুলতে পারেন শুভেন্দু, খবর সূত্রের।
00:21 AM (IST)  •  02 Dec 2020

Suvendu Adhikari: ভাইপোকে নিয়ে অখুশি শুভেন্দু, মনে করি না কারও কাছে মাথা ঝোঁকাবেন, মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র

অভিষেককে আক্রমণ সৌমিত্রর। দিলীপের পাল্টা সৌগত। বঙ্গ-রাজনীতিতে বাড়ছে ব্যক্তি আক্রমণ। এরই মধ্যে দুই তৃণমূল সাংসদের মধ্যস্থতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক অভিষেক ও পিকের। সমস্যা মিটে গিয়েছে বলে দাবি তৃণমূল সাংসদের। কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠরা কী করবেন? রাজনৈতিক মহলে চর্চা জোরদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষের আইনি নোটিস। আবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। ভোট আসার এখনও ৬ মাসের বেশি বাকি, কিন্তু এখন থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এরমধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মন্ত্রিত্ব ত্যাগের পর এবার শুভেন্দু অধিকারী কী করবেন? এই প্রশ্নে শুভেন্দু চুপ ছিলেন। কৌশলী ছিলেন তৃণমূল। শুভেন্দুকে বোঝানোর বিষয়ে আশাবাদী ছিলেন সৌগত রায়। আর তারপরই মঙ্গলবার রাতে চমক। একসঙ্গে বৈঠকে শুভেন্দু-অভিষেক-প্রশান্ত কিশোর! আর তাতেই ম্যাজিক! শুভেন্দু অবশ্য বৈঠক প্রসঙ্গে এখনও মুখ খোলেননি! কিন্তু, এই বৈঠক যে তৃণমূলের কাছে বড়সড় স্বস্তির বিষয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই! কারণ, শুভেন্দু কী করেন, তার উপর অনেকাংশেই নির্ভর করছিল, আগামী দিনে পূর্ব মেদিনীপুরের রাজনীতি কোন পথে এগোয়। ঙ্গলবার রাতে শুভেন্দুর সঙ্গে অভিষেক-প্রশান্ত কিশোরের বৈঠক এবং তারপর সৌগত রায়ের দাবি, যে সব মিটে গেছে, তারপর রাতারাতি অনেক কিছুই পাল্টে যেতে পারে বলে, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের! তবে দলবদলের সম্ভাবনার পাশাপাশি ভোটের মুখে বাংলায় গরু-কয়লা-চিটফান্ড দুর্নীতির তদন্তে সিবিআই-ইডির সক্রিয় হয়ে ওঠাটাও তাৎ‍পর্যপূর্ণ বিষয়। এরইমধ্যে আমফান ত্রাণের ক্যাগ তদন্তও গোটা ঘটনাক্রমে নতুন মোড় দিয়েছে।এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের ৬ মাস আগে থেকেই সব পক্ষ তাল ঠুকতে শুরু করেছে। বিজেপির এখনও দাবি, তৃণমূল ছাড়ার ঢল নামবে। পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের।শুভেন্দু প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘আগ বাড়িয়ে ডাকা হয়নি, ফলে ধাক্কা খাওয়ার প্রশ্নই নেই। শুভেন্দুর জন্য দরজা খোলাই আছে।’অন্যদিকে, বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র দাবি,‘মনে করি না শুভেন্দু কারও কাছে মাথা ঝোঁকাবেন। ভাইপোকে নিয়ে অখুশি শুভেন্দু।’

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget