এক্সপ্লোর

ABP Network Ideas Of India: 'নতুন ভারতে'র খোঁজে ফিরছে এবিপি নেটওয়ার্ক Ideas Of India

Ideas Of India Summit: শিল্প-সাহিত্য-রাজনীতি-সহ নানা মঞ্চের প্রথম সারির ব্যক্তিত্ব। কী বলবেন তাঁরা? নানা চিন্তার মিশেলে কী উঠে আসবে Ideas Of India-র মঞ্চে?

নয়াদিল্লি: শীঘ্রই আয়োজিত হতে চলেছে এবিপি নেটওয়ার্কের (ABP Network)- Ideas of India Summit-এর দ্বিতীয় অধ্যায় (Second Edition). চলতি মাসেই ২৪-২৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে অনুষ্ঠানটি। এমন সময়ে অনুষ্ঠানটি হবে যখন সারা বিশ্বে ভূরাজনৈতিক বিষয়ে টানাপড়েন চলছে এবং আগামী এক বছরের মধ্যেই ভারতে সাধারম নির্বাচন রয়েছে। এই বছরের সামিটের থিম 'Naya India: Looking Inward, Reaching Out'. এই মঞ্চেই একাধিক শিল্পপতি, সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের মত বিনিময় করবেন। 

এমন সময়ে এই সামিট হতে চলেছে যখন বিশ্বের নানা জায়গা অশান্ত। এটি এমন একটা সময় যখন নয়া প্রযুক্তি ও বিজ্ঞান সাফল্যের শিখর ছুঁয়েছে। প্রায় এক বছর হতে চলল ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রবল বাধা পেলেও যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে পিছপা হচ্ছেন না। চিনেও অশান্তি দেখা গিয়েছে। কড়া কোভিডবিধি ঘিরে বিক্ষোভে অশান্ত হয়েছে চিন। 

ইরানেও প্রবল জনবিক্ষোভের ছবি দেখা গিয়েছে। সরকার-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বেড়েছে, ওই মিছিলে দেখা গিয়েছে মহিলাদের। ওই দেশে সেই সময়ের হিজাব-আইন ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মাশা আমিনি বলে বছর বাইশের এক তরুণীকে। পরে হেফাজতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ইরানের রাস্তায় আছড়ে পড়েছিল জনরোষ। উত্তর আমেরিকার মতো জায়গাতেও দেখা গিয়েছে সামাজিক রক্ষণশীলতার নিদর্শন।

এদিকে দক্ষিণ এশিয়ায় চোখ রাঙিয়েছে নড়বড়ে অর্থনীতির ভয়। যার মধ্যে রয়েছে আমাদের দেশও। বেকারত্ব ও মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমাদের দেশের অন্যতম মূল সমস্যা, একই সমস্যা রয়েছে অন্য দেশেও। অনেক দেশেই রয়েছে শরণার্থী সমস্য়া, মানবাধিকার ও জীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বহু লোক। বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নানা শিবিরে বদলও।

একদিকে বিশ্বে এমন সময়, অন্যদিকে আর কদিন পরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ভারতের সামনে এখন তুমুল ব্যস্ততা। ৯টি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। বিরোধী শিবির ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্ম অপেক্ষা করছে।

এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত। ২০৪৭ সালে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। পরিকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে দেশের সরকার। 'Make In India'-এ সফল করতে কাজ শুরু হয়েছে। তার জন্য বিদেশি বিনিয়োগে যেমন নজর রাখা হয়েছে। তেমনই স্থানীয় ভাবে শিল্পোৎপাদনকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কারা আসবেন?
এবিপি নেটওয়ার্কের (ABP Network)- Ideas of India Summit-এর দ্বিতীয় অধ্যায়ে (Second Edition) দেখা যাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী, অশ্বিনী বৈষ্ণবকে। দেখা যাবে অভিনেত্রী আশা পারেখ, আয়ুষ্মান খুরানাকে। ওই মঞ্চে আসছেন লেখক অমিতাভ ঘোষ এবং দেবদত্ত পট্টনায়েক। 

আরও পড়ুন: কেমব্রিজে বক্তৃতার ডাক, এমাসেই ইংল্যান্ড যাচ্ছেন রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget