এক্সপ্লোর

Parambrata on Rwitoban: বাবা কিংবদন্তি চিত্রপরিচালক, ১০ বছর ধরে হাসপাতালে ভর্তি ছেলে, দেখতে গেলেন পরমব্রত

Parambrata Chatterjee: ঋত্বিক-পুত্র ঋতবান ঘটক যে পরমব্রতর মামা, তাও জানতেন না অনেকেই। পরমব্রত এদিন পোস্টে লেখেন তাঁর মামা ঋতবানের কথা। ঋতবানের সঙ্গে একটি ছবি শেয়ার করে পরমব্রত লিখছেন...

কলকাতা: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পোস্ট দেখে প্রথমটা বেশ চমকেই উঠেছিলেন সবাই। এ তো কেবল নিছক পোস্ট নয়, সবাইকে কার্যত নাড়িয়ে দেওয়ার মতো একটি খবর। আর এতদিন কার্যত লোকচক্ষুর অন্তরালে থেকে গিয়েছিল যে এত বড় খবরটা! প্রবাদপ্রতীম পরিচালক ঋত্বিক ঘটকের (Ritwick Ghatak) পুত্র গত ১০ বছর ধরে চিকিৎসাধীন! ভর্তি রয়েছেন হাসপাতালে!

এখানেই শেষ নয়.. ঋত্বিক-পুত্র ঋতবান ঘটক যে পরমব্রতর মামা, তাও জানতেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় পরমব্রত এদিন বিস্তারিত পোস্টে লেখেন তাঁর মামা ঋতবানের কথা। ঋতবানের সঙ্গে একটি ছবি শেয়ার করে পরমব্রত লিখছেন, 'এটা আমার মামা। ঋতবান ঘটক। সেই ঋত্বিক চক্রবর্তীর পুত্র যাঁকে গোটা পৃথিবী কিংবদন্তি একজন পরিচালক বলে উদযাপন করে।

মামা গত ১০ বছর ধরে বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসাধীন রয়েছেন। রাজ্য সরকার ও পরিবার মিলিয়ে ওঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করে। প্রত্যেক বছর দুর্গাপুজো, ক্রিসমাস, নিউ ইয়ারের সময় ওঁর সঙ্গে দেখা করতে আসা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই ছবিতে সেই মানুষগুলি রয়েছেন যাঁরা এসএসকেএম-এর সাইকেয়াট্রিক বিভাগে গত ১০ বছর ধরে ওঁর দেখাশোনা করে আসছেন। লোকনাথ, অনিমা, তাহের, দীপালি ও অন্যান্যরা। যে এই ছবিটা তুলেছে, আকরব.. ওকে ফ্রেমে মিস করছি। পুজোর মতই এখনও বলতে চাই... "চারপাশে আলো হোক !"

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, দ্রুত সুস্থতা কামনা করেছেন ঋতবানের। অনেকে আবার বেশ অবাক হয়েছেন ঋত্বিক-পুত্রের এই অসুস্থতার কথা জেনে। সাহেব ভট্টাচার্য্য থেকে শুরু করে জুন মাল্য... প্রত্যেকেই ভালবাসা জানিয়েছেন এই পোস্টে।

প্রসঙ্গত, সদ্য ক্রিসমাস উদযাপন করতে পরমব্রত পৌঁছে গিয়েছিলেন একটি ক্যাফেতে। সেখানে HIV পজিটিভ শিশুদের সঙ্গে তিনি যোগ দেন কেক মিক্সিং-এ। তবে বিয়ের পরের প্রথম ক্রিসমাসে পিয়ার সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতেও ভোলেননি তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

আরও পড়ুন: Dev Birthday: থিম কেকে পর্দার চরিত্ররা, জন্মদিনের রাতে দেবের জমজমাট পার্টি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget