এক্সপ্লোর

Rupali Ganguly Joins BJP: BJP-তে যোগ দিলেন বাঙালি অভিনেত্রী রূপালি, টেলিভিশনের ‘অনুপমা’কে পদ্মে স্বাগত জানালেন নাড্ডা

Rupali Joins BJP: রূপালির সঙ্গে এদিন বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিষ অমেয় জোশীও।

নয়াদিল্লি: জল্পনা সত্যি করে বিজেপি-তে যোগ দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ, বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্য়ায়। বুধবার দিল্লিতে পদ্মপতাকা হাতে তুলে নিলেন তিনি। গলায় উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান খোদ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রূপালির সঙ্গে এদিন বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিষ অমেয় জোশীও। (Rupali Ganguly Joins BJP)

BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি। সেখানে তাঁকে দলে স্বাগত জানান খোদ নাড্ডা। এর পর সাংবাদিক বৈঠকেও যোগ দেন রূপালি। তিনি বলেন, "উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।" (Rupali Joins BJP)

আরও পড়ুন: Dilip Ghosh: একই জায়গায় ঘোরানো হচ্ছে খালি? অভিযোগ দিলীপের, প্রচারে গিয়ে চটলেন BJP কর্মীদের উপর

জন্মসূত্রে বাঙালি রূপালির পরনেও ছিল পদ্ম আঁকা গেরুয়া শাড়ি। হাতে শাঁখা-পলা-নোয়া। BJP-তে যোগদান নিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই, দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমাকে দলে নিলেন, একদিন আমাকে নিয়ে গর্ববোধ করেন ওঁরা।" লোকসভা নির্বাচন চলাকালীনই BJP-তে যোগ দিলেন রূপালি। তবে তিনি নির্বাচনে নাম লেখাবেন কি না, সেই নিয়ে কিছু খোলসা করেননি রূপালি। BJP-র তরফেও এ নিয়ে কিছু জানানো হয়নি।

১৯৭৭ সালের ৫ এপ্রিল মুম্বইয়ে প্রবাসী বাঙালি পরিবারে জন্ম রূপালির। বাবা অনিল গঙ্গোপাধ্যায় চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার। ভাই বিজয় গঙ্গোপাধ্যায় কোরিওগ্রাফার। হোটেল ম্যানেজমেন্ট পড়ার পাশাপাশি, থিয়েটারেও একসময় চুটিয়ে অভিনয় করেছেন রূপালি। ১৯৮৫ সালে বাবার পরিচালনাতই 'সাহেব' ছবিতে অভিনয় করেন প্রথম। তখন বয়স ছিল সাত বছর। একাধি ছবিতে অভিনয় করলেও, টেলিভিশনেই বিপুল জনপ্রিয়তা পান রূপালি। সর্বভারতীয় স্তরে তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ' সারাভাই ভার্সেস সারাভাই', 'সঞ্জীবনী', 'অনুপমা'র মতো সিরিয়াল। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget