এক্সপ্লোর

Adani Group Drone: ঝড়-ঝাপ্টা সয়ে একটানা ৩৬ ঘণ্টা নজরদারিতে সক্ষম, নৌবাহিনীর জন্য ড্রোন আনল আদানি গোষ্ঠী

Adani Defence: দৃষ্টি ১০ 'স্টারলাইনার' ড্রোন মাঝারি উচ্চতায়, একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম বলে জানানো হয়েছে।

হায়দরাবাদ: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ব্যবসায় পদার্পণ ঘটেছে আগেই। এবার নৌবাহিনীর জন্য নিজেদের তৈরি ড্রোন সামনে আনল আদানি গোষ্ঠী। দেশীয় প্রযুক্তিতে তৈরি দৃষ্টি ১০ 'স্টারলাইনার' আনম্যান্ড এরিয়্যাল ভেহিকল (UAV) নামের, স্বয়ংক্রিয় ওই ড্রোনের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর হরিকুমার বুধবার সেটির উদ্বোধন করেন। (Adani Group Drone)

আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্য়বহারের উপযোগী যেমন, তেমনই আকাশপথে নজরদারি চালাতে এই ড্রোন এগিয়ে রাখবে ভারতকে। ভারতের স্বতন্ত্রতা রক্ষায় নৌবাহিনীর সম্পদ হয়ে উঠবে এই ড্রোন। যে কোনও পরিবেশে কার্যকরী এই ড্রোন, ঝড়-ঝঞ্ঝা সইতেও সক্ষম। (Adani Defence)

দৃষ্টি ১০ 'স্টারলাইনার' ড্রোন মাঝারি উচ্চতায়, একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম বলে জানানো হয়েছে। শুধু তাই নয় ৪৫০ কেজি পেলোড বইতেও সক্ষম এই ড্রোন। এই ড্রোন ইতিমধ্যেই STANAG-4671 সার্টিফিকেট পেয়েছে, যার আওতায় সেনার তরফে এই ড্রোনকে যে কোনও ঋতুতে, যে কোনও আবহাওয়ায় উড়ানের ছাড়পত্র দেওয়া হয়েছে। ড্রোনের জন্য নির্ধারিত আকাশপথ ধরে যেমন এগোতে পারবে এই ড্রোন, তেমনই তার বাইরেও গোটা আকাশে এই ড্রোনকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। মাঝ আকাশে সংঘর্ষ এড়ানোর প্রযুক্তি থাকার দরুণই এই অনুমোদন মিলেছে বলে খবর।

আরও পড়ুন: Golden Door of Ram Mandir: ১০০ কেজি সোনার ব্যবহার, অযোধ্যায় রামমন্দিরে বসল প্রথম স্বর্ণকপাট, আগামীতে আরও

নৌবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর হরিকুমার জানিয়েছেন, উপকূল নজরদারিতে আত্মনির্ভর হয়ে ওঠার পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আদানি গোষ্ঠী গত কয়েক বছর ধরেই এই প্রযুক্তি নিয়ে কাজ করছিল। ভারতীয় নৌবাহিনীর হাতে উপযুক্ত ড্রোন তুলে দিতে চেষ্টায় কোনও খামতি ছিল না তাদের। বুধবার হায়দরাবাদের আদানি এ্যারোস্পেস পার্ক থেকে ড্রোনটিকে ওড়ান তিনিই। 

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তাকে সামনে রেখে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে শীর্ষে নিয়ে যেতে আদানি ডিফেন্স অ্যান্ড এ্যারোস্পেস নিরন্তর কাজ করে চলেছ বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই ছোট আগ্নেয়াস্ত্র থেকে ড্রোন, রেডার, প্রতিরক্ষার বৈদ্যুতিক সামগ্রী, কমিউনিকেশন প্রযুক্তির কাজে হাত দিয়েছে আদানি গোষ্ঠী। দেশের প্রথম বেসরকারি ড্রোন তৈরির কারখানাও আদানিদেরই। দেশের প্রথম বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্রও গড়ে তুলছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget