এক্সপ্লোর

Gyanvapi Case:জ্ঞানবাপী মসজিদের আগে সেখানে মন্দিরের অস্তিত্বের প্রমাণ পেয়েছে ASI, দাবি আইনজীবীর

ASI: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে, জ্ঞানবাপী মসজিদের নিচে একটি বিশাল মন্দিরের অস্তিত্ব পাওয়ার কথা স্বীকার করা হয়েছে বলে জানালেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন।

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার তিনদিনের মাথায় চাঞ্চল্যকর দাবি জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Temple Under Gyanvapi Mosque) রিপোর্টে, জ্ঞানবাপী মসজিদের নিচে একটি বিশাল মন্দিরের অস্তিত্বের প্রমাণ মিলেছে বলে জানালেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন (Advocate Vishnu Shankar Jain)। জ্ঞানবাপী মসজিদ মামলায় হিন্দুদের তরফে মামলা লড়ছেন তিনি। বৃহস্পতিবার তাঁর এই দাবির পর হইচই পড়ে যায়।  

কী দাবি?
সংবাদসংস্থা এএনআই বিষ্ণুশঙ্কর জৈনকে উদ্ধৃত করে বলে, 'বর্তমান কাঠামোয় যে পিলার এবং প্লাস্টার ব্যবহার করা হয়েছে, সেগুলি ধাপে ধাপে ও বিজ্ঞানসম্মত ভাবে খতিয়ে দেখা হয়েছিল। অতীতে যে মন্দির ছিল, তার পিলার এবং প্লাস্টার সামান্য এদিক-ওদিক করে পুনর্ব্যবহার করা হয় বলে উঠে এসেছে।' ওই আইনজীবীর আরও দাবি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে, করিডোর জুড়ে যে পিলার ও প্লাস্টার রয়েছে, তা আদতে পুরনো হিন্দু মন্দিরের অংশ। কিছু নির্দিষ্ট চিহ্ন নষ্ট করে এবং কোণার দিকে পাথরের অংশ সরিয়ে মসজিদে ফুলের নকশা করা হয় বলেও দাবি বিষ্ণুশঙ্কর জৈনের। তাঁর মতে, বর্তমানে মসজিদের পশ্চিম দিকের যে প্রাচীরটি রয়েছে, তা অতীতে হিন্দু মন্দিরের অংশ ছিল। আইনজীবীর কথায়, 'বর্তমানে যে কাঠামো রয়েছে, তা তৈরির আগে ওখানে একটি হিন্দু মন্দির ছিল বলে সিদ্ধান্তে উপনীত হয়ে এএসআই।'

আর যা...
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের আরও কিছু খুঁটিনাটির কথা জানান তিনি। যেমন, তাঁর মতে, মসজিদের জমির নিচে হিন্দু দেবদেবীর মূর্তি মিলেছে বলেও জানতে পেরেছে এএসআই। এতেই শেষ নয়। বিষ্ণুশঙ্করের কথায়, 'মসজিদের ভিতরের একটি ঘরে আরবি-ফার্সি ভাষায় খোদাই করা যে লেখা পাওয়া গিয়েছে, তাতে বোঝা যায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজ্যাভিষেকের ২০ বছর পরে মসজিদটি তৈরি হয়। অর্থাৎ এর আগে যে কাঠামোটি ছিল, সেটি সম্ভবত সপ্তদশ শতকে  ভেঙে ফেলা হয়।' তবে শুধু আরবি-ফার্সি ভাষায় খোদাই করা লেখা-ই প্রমাণ নয়, মনে করেন বিষ্ণুশঙ্কর। তাঁর আরও দাবি, সমীক্ষায়, দেবনাগরী, গ্রান্থা, তেলুগু এবং কন্নড় ভাষায় খোদাই করা ৩২টি লেখার হদিশ মেলে। এগুলিও প্রমাণ করে যে মসজিদের আগে সেখানে মন্দিরের কাঠামো ছিল, মত আইনজীবীর। প্রসঙ্গত, গত সপ্তাহেই বিচারক এ কে বিশ্বেশ নির্দেশ দিয়েছিলেন,  এএসআই-র সার্ভে রিপোর্ট হিন্দু-মুসলিম দু'তরফকেই দেওয়া হবে। তার পর, এদিন বিষ্ণুশঙ্কর জৈনের এমন দাবিতে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন:কুনোয় পর পর ১০ মৃত্যু, বিদেশি চিতার জন্য এবার বিকল্প বাসস্থান

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget