এক্সপ্লোর

Cheetah Project in India: কুনোয় পর পর ১০ মৃত্যু, বিদেশি চিতার জন্য এবার বিকল্প বাসস্থান

Madhya Pradesh News: বিদেশ থেকে আমদানি করা চিতাদের এতদিন মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কেই রাখা হয়েছিল।

নয়াদিল্লি: বিদেশ থেকে আনা একের পর এক চিতার মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। এবার বিদেশি চিতার জন্য মধ্যপ্রদেশেই দ্বিতীয় আশ্রয়স্থল গড়ে তোলার কাজে হাত দিল কেন্দ্র। চিতাদের বসবাসের উপযুক্ত পরিবেশ আদৌ রয়েছে কিনা, তা দেখতে দক্ষিণ আফ্রিকা থেকে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একটি দল উড়ে আসছে ফেব্রুয়ারি মাসেই। সব ঠিক থাকলে মধ্যেপ্রদেশে দ্বিতীয় আশ্রয়স্থল পেতে চলেছে বিদেশি চিতারা। (Cheetah Project in India)

বিদেশ থেকে আমদানি করা চিতাদের এতদিন মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কেই রাখা হয়েছিল। এবার মধ্যপ্রদেশেরই গাঁধী সাগর ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারিকেই বিদেশ থেকে আমদানিকৃত চিতাদের বসবাসের উপযুক্ত করে তোলার কাজে হাত দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বিষয়টি খোলসা করেছেন। (Madhya Pradesh News)

নমিবিয়া থেকে আনা দুই স্ত্রী চিতা সম্প্রতি মোট সাতটি শাবকের জন্ম দিয়েছে। আপাতত নিরাপত্তার ঘেরাটোপেই রাখা হয়েছে চিতা শাবকগুলিকে। আবহাওয়ার পরিবর্তন ঘটলে তবেই জঙ্গলে ছাড়া হবে তাদের। ফেব্রুয়ারি মাসে ভারেত পৌঁছে যাবেন দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণ বিশেষজ্ঞরাও। সব ঠিক থাকলে গাঁধী সাগর বন্যপ্রাণ অভয়ারণ্যই চিতাদের দ্বিতীয় আশ্রয়স্থল হয়ে উঠবে।

আরও পড়ুন: I.N.D.I.A Alliance: অধীরের জন্যই একা চলার সিদ্ধান্ত মমতার? প্রদেশ কংগ্রেস সভাপতির দিকে আঙুল ডেরেকের

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের বন পরিবেশ মন্ত্রকের বনবিভাগের অ্যাডিশনাল জেনারেল অফ ফরেস্ট এসপি যাদব এই কথা জানান। তিনি বলেন, “সব ঠিক থাকলেই আবারও বিদেশ থেকে চিতা আনার পথে এগনো হবে।” পরের ধাপে যে চিতা আনা হবে বিদেশ থেকে, সেগুলি দক্ষিণ আফ্রিকা থেকে আনা হবে এবং গাঁধী সাগর অভয়ারণ্যে ছাড়া হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, গাঁধী সাগর অভায়ারণ্যের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সড়ক পথে কুনো ন্যাশনাল পার্ক থেকে গাঁধী সাগর অভয়ারণ্য যেতে ছয় ঘণ্টা সময় লাগে। ৩৬৮ স্কোয়্যার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত গাঁধী সাগর অভয়ারণ্য, যাকে ঘিরে রয়েছে অতিরিক্ত ২৫০০ স্কোয়্যার কিলোমিটার জায়গা।

এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, গত ২০ জানুয়ারি কুনো ন্যাশনাল পার্কে নমিবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘জ্বালা’ চারটি শাবকের জন্ম দিয়েছে। তার আগে, ‘আশা’ নামের অন্য একটি চিতা তিনটি শাবকের জন্ম দেয়। এর, ১০ মাস আগেও শাবকের জন্ম দেয় ‘জ্বালা’। গত বছর মার্চ মাসে চারটি শাবকের জন্ম দিয়েছিল সে, যার মধ্যে অত্যধিক গরমে তিনটির মৃত্যু হয়। আপাতত শাবক-সহ তাকে এনক্লোজারে রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে তবেই বের করা হবে। সব মিলিয়ে এই মুহূর্তে কুনো ন্যাশনাল পার্কে চিতা শাবকের সংখ্যা আট। পাশাপাশি ছয়টি পুরুষ এবং সাতটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতা রয়েছে। এখনও পর্যন্ত সেখানে ১০টি চিতার মৃত্যুও হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget