এক্সপ্লোর

Afghanistan Earthquake: নেপালের পর এবার আফগানিস্তান, ভরদুপুরে পর পর ৩ ভূমিকম্প, নিহত ১৫

Afghanistan Situations: এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, স্থানীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর ১২টা বেজে ৪২ মিনিটে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়।

নয়াদিল্লি: নেপালের পর এবার আফগানিস্তান। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আর এক পড়শি দেশ। এক বার নয়, পর পর তিন বার কম্পন অনুভূত হয়। শনিবার তীব্র কম্পন অনুভূত হয় আফগানিস্তানের পশ্চিম অংশে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা বেজে ৪২ মিনিটে তীব্র কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। (Afghanistan Earthquake)

পর পর তিনবার কম্পন, তীব্রতা যথাক্রমে ৬.১, ৫.৬, ৬.২

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, স্থানীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর ১২টা বেজে ৪২ মিনিটে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়। সেবার কম্পনের তীব্রতা ছিল ৬.২। তার আগে, ১২টা বেজে ১৯ মিনিটে যে কম্পন অনুভূত হয়, তার তীব্রতা ছিল ৫.৬। আর প্রথম বার ১২টা বেজে ১১ মিনিটে যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬.১। (Afghanistan Situations)

ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত আফগানিস্তান। বিশেষ করে হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এলাকায় প্রায়শই ভূমিকম্প হয়। ইউরেশিয়ান এবং টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলেই এমনটা ঘটে। এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাট শহরের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।  এই হেরাট শহরটি ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।  আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত হেরাট। ২০১৯ সালে বিশ্বব্যাঙ্ক জানায়, ১৯ লক্ষ মানুষের বসবাস সেখানে। তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Israel-Palestine Conflict: ৭৫ বছর ধরে যুদ্ধ-সংঘর্ষ, হাজার হাজার মানুষের প্রাণহানি, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের ইতিহাস দীর্ঘ

সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে হেরাটের বাসিন্দা বশির আহমেদ বলেন, "আফিসে ছিলাম। হঠাৎ গোটা ভবন কেঁপে উঠল। দেওয়াল থেকে চাঙড় খসে পড়তে লাগল। ফাটল ধরতে শুরু করে চারিদিকে। হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে সবকিছু। পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি। মোবাইল-ইন্টারনেট নেটওয়র্ক কাজ করছে না। "

এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে

আফগানিস্তান স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে, গতবছর জুন মাসেও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পাকতিকা।  সেবার কম্পনের তীব্রতা ছিল ৫.৯। তাতে ১০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন। ঘরছাড়া হন ১০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget