এক্সপ্লোর

Afghanistan News : দেশজুড়ে বন্ধ ইন্টারনেট, মুখ থুবড়ে পড়ল ব্যাঙ্কিং-বিমান চলাচল! তালিবানদের নতুন নিয়ম আফগানিস্তানে

Taliban News : তালিবান শাসকদের আরেকটি কোপ পড়ল জনজীবনে। এবার বিশ্বের আনাচে কানাচে কী ঘটছে , তা জানার জানলাটুকুও করে দেওয়া  হল বন্ধ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আফগানিস্তানে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিল তালিবান।
  • দেশজুড়ে ইন্টারনেট বন্ধ, ব্যাহত হচ্ছে ব্যাংকিং ও টিকিট পরিষেবা।
  • তালিবান সরকার নারীদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে।
  • কাবুল বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত, বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট।

ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নিয়মের বেড়ায় তারা বেঁধেছে দেশবাসীকে। নিয়মের বজ্রআঁটুনিতে আটকা পড়েছে তালিবান শাসিত আফগানিস্তানের মানুষের জীবন। সবথেকে দুরবস্থা আফগান নারীদের। চার দেওয়ালের অন্ধকারে তাদের ঠেলে দিয়েছে তালিবান উগ্রবাদী শাসকরা। এবার তালিবান শাসকদের আরেকটি কোপ পড়ল জনজীবনে। এবার বিশ্বের আনাচে কানাচে কী ঘটছে , তা জানার জানলাটুকুও করে দেওয়া  হল বন্ধ।

গত কাল সোমবার (২৯শে সেপ্টেম্বর) থেকে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানে। তালিবান সরকারের কড়া নির্দেশ। সারা দেশে বন্ধ রাখা হবে ইন্টারনেট। বিশ্বের বাতায়ন শক্ত করে খিল দিয়ে দেওয়া হোক এঁটে। এর পরই  এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের রাজধানী কাবুল, উরুজগান, মাজার-ই-শরিফ এবং হেরাত সহ একাধিক শহরে ফাইবার-অপটিক ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। যদিও এর কিছুক্ষণ পর পর্যন্ত মোবাইল ইন্টারনেট কিছু জায়গায় কাজ করছিল, কিন্তু সিগন্যাল টাওয়ার বন্ধ হওয়ার পর এটিও স্তব্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের ইন্টারনেটের স্পিড ছিল মন্থর। বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। এবার একেবারে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।     

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাবুল বিমানবন্দর থেকে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা Flightradar24 অনুসারে , মঙ্গলবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত কমপক্ষে আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কাবুলের বাসিন্দা অনেকেই বিবিসিকে জানিয়েছেন, গতকাল অফিসের কাজের শেষে , স্থানীয় সময় বিকেল ৫টার  পর ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ হয়ে যায়।                   

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে, তালেবানরা তাদের ইসলামী শরিয়া আইনের ব্যাখ্যা অনুসারে অসংখ্য বিধিনিষেধ আরোপ করেছে। ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবানরা যে যে ভাবে বজ্রআঁটুনিতে মানুষের জীবন বেঁধে দিয়েছে, তার মধ্যে ইন্টারনেটের ফাইবার অপটিক কেবলের সংযোগ বিচ্ছিন্ন করা অন্যতম। এর জেরে দেশজুড়ে ব্যাহত হয়েছে ব্যাঙ্কিং, টিকিট বুকিং সহ নানা পরিষেবা। মানুষের মাথায় হাত পড়ে গিয়েছে। বিবিসি সূত্রে খবর, এই মাসের শুরুতে তারা নিয়ম করে বন্ধ করে দিয়েছে মহিলাদের লেখা বই ব্যবহার। কোনও বিশ্ববিদ্যালয়ে আর নারীদের লেখা বই ব্যবহার করা যাবে না।  তালিবানরা মানবাধিকার এবং যৌন হয়রানির শিক্ষাদানকেও বেআইনি ঘোষণা করেছে। 

 

 

সেরা শিরোনাম

Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget