এক্সপ্লোর

India on Afghanistan: আফগান আকাশে 'মৃত্যুর হানাদারি', ভারতীয়দের উদ্দেশে কী বলল বিদেশমন্ত্রক ?

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ,শিখদের দেশে ফেরাতে সব ধরনের সাহায্য করবে ভারত। বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রয়েছে নয়াদিল্লির।

নয়াদিল্লি: তালিবানি জঙ্গি হামলায় বিধ্বস্ত পরিস্থিতি হয়েছে আফগানিস্তানের। বেগতিক দেখে অবিলম্বে ভারতীয়দের আফগানিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। যদিও নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, এখনই কাবুল থেকে দূতাবাস বন্ধ করছে না ভারত। নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের হিন্দু ,শিখদের দেশে ফেরাতে সব ধরনের সাহায্য করবে ভারত। বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রয়েছে নয়াদিল্লির। সম্প্রতি আফগান প্রদেশে তালিবানি হামলা নিয়ে চিন্তা বাড়ে ভারতের। খবর রটে, যেকোনও মুহূর্তে কাবুলের ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে পারে দিল্লি। যদিও এদিন সেই বিষয়ে পরিষ্কার করে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

তিনি বলেন, ''প্রতিনিয়ত আফগানিস্তানের পরিস্থিতির পরিবর্তন ঘটছে। আমরা এখনও আশা করছি, ওখানে শীঘ্রই যুদ্ধবিরতি ঘটবে।আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাব।এখনই বন্ধ করা হচ্ছে না দূতাবাস।'' এই বলেই থেমে থাকেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি জানান, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। তবে এ নিয়ে আর কিছু বলতে চান না তিনি। 

ভারতে আসতে সাহায্য
সম্প্রতি আফগানিস্তানে বসবাসরত ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করে বিদেশমন্ত্রক। যেখানে ভারতীয়দের বানিজ্যিক বিমান ধরে দেশে ফিরতে বলা হয়।বিদেশমন্ত্রক জানিয়েছে, অতীতেও ৩৮৩ হিন্দু ও শিখ পরিবারকে ভারতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আফগানিস্তানে আরও ৩০-৪০টি শিখ পরিবার রয়েছে। যাদের অবিলম্বে ভারতে ফিরতে বলা হয়েছে।

আফগানিস্তানের সাম্প্রতিক অতীত বলছে, সেদেশে উন্নত পরিকাঠামো গড়তে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। যেকারণে ভারত থেকে বহু কর্মী সেখানে কাজ করতে গিয়েছেন।বর্তমানে আফগানিস্তানে কর্মরতদের দেশে ফেরাতে বলেছে নয়াদিল্লি। এ বিশয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget