এক্সপ্লোর

গোয়ার পর এই রাজ্যগুলিও করোনাভাইরাস সংক্রমণমুক্ত এখন, দেখুন

দেশের আরও তিন রাজ্য করোনাভাইরাসের কবলমুক্ত হয়েছে। গোয়ার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর থেকে নতুন সংক্রমণের খবর আসেনি। অরুণাচল প্রদেশের একমাত্র সংক্রমিত রোগীও সুস্থ হয়ে উঠছেন।

নয়াদিল্লি: সারা দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। রবিবার বিকেল পর্যন্ত পাওয়া হিসাবে ২৬৫০০ হয়েছে দেশব্যাপী করোনা সংক্রমিতের সংখ্যা। তবে তার মধ্যেই আশার খবর, গোয়ার পর দেশের আরও তিন রাজ্য করোনাভাইরাসের কবলমুক্ত হয়েছে। গোয়ার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর থেকে নতুন সংক্রমণের খবর আসেনি। অরুণাচল প্রদেশের একমাত্র সংক্রমিত রোগীও সুস্থ হয়ে উঠছেন। গোয়ায় সাতজনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে তাদের সবাই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অরুণাচলের ৩১ বছর বয়সি একমাত্র করোনা আক্রান্তও শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মণিপুরের দ্বিতীয় তথা শেষ করোনাভাইরাস আক্রান্ত রোগী ২১ এপ্রিল ছাড়া পাওয়ায় গোয়ার পর মণিপুর দ্বিতীয় কোভিড-১৯ মুক্ত রাজ্য় হয়েছে। গত মাসে ব্রিটেন থেকে ইম্ফলে ফেরা ২৩ বছর বয়সি মহিলা রাজ্যের প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী। ঘটনাচক্রে উত্তরপূর্ব ভারতে প্রথম এই রোগের কবল থেকে সুস্থ হয়ে ওঠা মানুষ তিনিই। শনিবার হাসপাতাল থেকে ত্রিপুরার দ্বিতীয় তথা শেষ করোনাভাইরাস আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ছাড়া পাওয়ার কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার প্রথম করোনাভাইরাস হওয়া রোগী, এক মহিলা, হাসপাতাল থেকে ছাড়া পান গত ১৫ এপ্রিল। উত্তরপূর্বের আরেক রাজ্য সিকিমেও একটিও করোনাভাইরাস সংক্রমণের খবর নেই এখনও পর্যন্ত। দেশের অন্যত্র আটকে পড়া পড়ুয়া, রোগী সহ সবাইকে লকডাউন উঠে গেলেই রাজ্যে ফেরানা হবে বলে জানিয়েছেন সিকিম সরকারের অফিসাররা। সিকিমের স্বাস্থ্য সংক্রান্ত ডিরেক্টর জেনারেল তথা সচিব পি টি ভুটিয়া মুখ্য়সচিবকে জানিয়েছেন, বাইরে থেকে ফেরা রাজ্যের লোকজনের স্ক্রিনিং, পরীক্ষা করানোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হয়েছে। বাইরে থেকে ফেরানো লোকজনকে কোয়ারেন্টিন করার পরিকাঠামোও তৈরি। দেশে করোনাভাইরাস সংক্রমণের চিত্র সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। সেখানে মোট সংক্রমণ সংখ্যা বেড়ে ৭৬২৮ হয়েছে, মৃত্যু ৩২৩। সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত রাজ্যগুলির মধ্যে আছে দিল্লি (২৬২৫), তামিলনাড়ু (১৮২১), রাজস্থান (২০৮৩), মধ্যপ্রদেশ (২০৯৬), গুজরাত (৩০৭১), উত্তরপ্রদেশ (১৭৯৩), অন্ধ্রপ্রদেশ (১০৬১) ও তেলঙ্গানা (৯৯১)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget