এক্সপ্লোর

কণিকা কপূর কাণ্ড, করোনা পরীক্ষা করাবেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, আজই হবে রাষ্ট্রপতির করোনা পরীক্ষা। আপাতত তাঁর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

নয়াদিল্লি: কণিকা কপূরের পার্টিতে গিয়েছিলেন। ফলে এবার করোনাভাইরাস পরীক্ষা করাতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ ব্যাপারে যাবতীয় সরকারি নির্দেশিকা মেনে চলবেন তিনি। বেবি ডল গায়িকা কণিকা কপূর লন্ডন থেকে দেশে ফিরেছেন করোনা সংক্রমণ নিয়ে। অথচ কোনওরকম সতর্কতা না নিয়ে দিব্যি তিনি পার্টি করে বেরিয়েছেন, বিজেপি সাংসদ দুষ্যন্ত সিংহ তাতে যোগ দেন। তারপর তিনি বৈঠক করেন রাষ্ট্রপতির সঙ্গে। দুষ্যন্ত এখন কোয়ারান্টাইনে, রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, আজই হবে রাষ্ট্রপতির করোনা পরীক্ষা। আপাতত তাঁর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিখ্যাত বলিউড গায়িকা কণিকা কপূর ইংল্যান্ড থেকে ফেরেন শরীরে করোনা সংক্রমণ নিয়ে। কিন্তু কোয়ারান্টাইনে যাওয়া তো দূরের কথা, লখনউ ও দিল্লিতে একের পর এক পার্টিতে যোগ দেন তিনি, সেগুলোয় ছিলেন দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারা। গতকাল তিনি করোনা পজিটিভ জানার পর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর ছেলে দুষ্যন্ত সিংহ নিজেরাই কোয়ারান্টাইনে গিয়েছেন, কণিকার পার্টিতে যোগ দিয়েছিলেন দুজনেই। এছাড়া উত্তর প্রদেশ ও রাজস্থানের আরও ৯৬ জন সাংসদ এখন আতঙ্কে। এঁরা ২ দিন আগে রাষ্ট্রপতি ভবনে একটি প্রাতরাশ বৈঠকে যোগ দেন, দুষ্যন্তও ছিলেন তাতে। তাঁর কাছাকাছি যাঁরা আসেন, তাঁরা সকলেই এখন কোয়ারান্টাইনে গিয়েছেন। এঁদের মধ্যে প্রথম মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল। এই ৯৬ জন সাংসদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ, গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, কৈলাস চৌধুরী, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রাজ্যবর্ধন সিংহ রাঠোর, হেমা মালিনী, রীতা বহুগুণা, সাক্ষী মহারাজ প্রমুখ। ১৪ তারিখ বসপা সাংসদ আকবর আহমেদ ডাম্পি জন্মদিনের পার্টি দেন, তাতে যোগ দেন দেশের বহু নামীদামী মানুষ ও ভিআইপি।  উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিংহ, কংগ্রেস নেতা জীতীন প্রসাদ, বসুন্ধরা রাজে, দুষ্যন্ত সিংহ প্রমুখ। কণিকা পার্টিকে গেয়েছিলেন, থেকেছিলেন লখনউয়ের মহানগরের শালিমার গ্যালান্ট বহুতলে, ওই বহুতলেরই আর এক বাসিন্দার শরীরে এখন করোনা ধরা পড়েছে। সেখানে তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করেন, ঘুরে আসেন কানপুরে কাকার বাড়িও। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন কাজের জেরে যোগী আদিত্যনাথ সরকার লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক প্রকাশকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছে, জানাতে বলা হয়েছে, কণিকার পার্টিতে কারা কারা যোগ দিয়েছিলেন। লখনউ, নয়ডা ও কানপুর অর্থাৎ যে সব জায়গায় কণিকা গিয়েছিলেন সেই সব জায়গা সাফসুতরো করার নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ, তাঁর সঙ্গে যাঁদের দেখা হয়, তাঁরা যে যে জায়গায় গিয়েছেন, সব সাফ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget