এক্সপ্লোর

করোনা রুখতে যা খুশি ভেষজ পানীয় খাবেন না, লিভারের অসুখে ভুগছেন কেরলের এই ব্যক্তি

চিকিৎসকরা বারবার জানাচ্ছেন, অনুমোদন না পাওয়া কোনও ওষুধই করোনা ঠেকাতে পারে মনে করে ইচ্ছেমত খেয়ে ফেলবেন না। এখন মুড়িমুড়কির মত ছড়াচ্ছে এমন মিথ্যে বিজ্ঞাপন। ভেষজ ওষুধ বলে দাবি করলেই তা নিরাপদ হয়ে যায় না, তা থেকেও বিপদ হতে পারে।

তিরুঅনন্তপুরম: করোনার আশঙ্কায় কী না করছেন এক শ্রেণির মানুষ! ভয়ের চোটে একজন কী এক গাছগাছড়ার রস খেয়েছিলেন, ফলে লিভারের বারোটা বেজেছে। চিকিৎসকদের মাথায় হাত। নব্বই শতাংশের ওপর শিক্ষিত মানুষের বাসস্থান কেরলে ঘটেছে এই ঘটনা। বিষয়টি টুইটারে জানিয়েছেন বরুণ চেরুপারামবাথ নামে জনৈক কার্ডিওলজিস্ট। এর্নাকুলামের মেডিক্যাল ট্রাস্ট হাসপাতালে কর্মরত এই চিকিৎসক বলেছেন, করোনা রুখতে ভেষজ কিছু পানীয় খাওয়া ওই ব্যক্তির লিভারের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। অথচ আগে তাঁর লিভারের কোনও সমস্যাই ছিল না। ওই পানীয় খাওয়ার পর এখন ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকরা বারবার জানাচ্ছেন, অনুমোদন না পাওয়া কোনও ওষুধই করোনা ঠেকাতে পারে মনে করে ইচ্ছেমত খেয়ে ফেলবেন না। এখন মুড়িমুড়কির মত ছড়াচ্ছে এমন মিথ্যে বিজ্ঞাপন। ভেষজ ওষুধ বলে দাবি করলেই তা নিরাপদ হয়ে যায় না, তা থেকেও বিপদ হতে পারে। কেরলেরই কিছু চিকিৎসক গবেষণা করে দেখেছেন, এ ধরনের অল্টারনেটিভ মেডিসিন মূলত প্রচলিত চিন ও ভারতে, এর ফলে লিভার ড্যামেজের আশঙ্কা। লিভার ফেলিওরও হতে পারে। যাঁরা এ ধরনের ওষুধ খান তাঁরা মূলত দরিদ্র, লিভার সংক্রান্ত অসুখের জেরে এঁদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত বেশি। শুধু লিভারই নয়, এ ধরনের পানীয় কিডনির ওপরেও মারাত্মক খারাপ প্রভাব পড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিডনির সমস্যায় প্রচলিত ওষুধ খেয়ে অবস্থার উন্নতি হওয়ার পর সেই চিকিৎসা বন্ধ করে দিয়ে অনেকে ঝুঁকছেন অপ্রচলিত ভেষজ পানীয়ের প্রতি, তা কিডনির অবস্থা আরও জটিল করে তুলছে। আর এবার করোনা অতিমারী শুরু হওয়ার পর ভয়ের চোটে অনেকেই নানা মিশ্রণ খেয়ে ফেলছেন যা করোনা সারাতে পারে বা রুখতে পারে এমন কোনও প্রমাণ নেই, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে অনুমোদিতও নয়।  এ বছর জানুয়ারিতে যেমন থানিকাসালাম বেণী নামে চেন্নাইয়ের এক বাসিন্দা দাবি করেন, তিনি করোনার প্রতিষেধক এক ভেষজ ওষুধ তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রচার করায় গ্রেফতার করা হয় তাঁকে। চিকিৎসকরা বারবার বলছেন, করোনার এখনও কোনও ওষুধ বার হয়নি। বারবার হাত পরিষ্কার করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, বাইরে যেতে হলে মাস্ক পরুন। লকডাউনের কড়াকড়ি এখন ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা কমেনি একটুও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Firhad Hakim: 'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
TMC Leaders Faced Agitation: কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা
কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget