এক্সপ্লোর

Disney+ Password Sharing: Netflix-এর পর এবার Disney+, অন্যকে পাসওয়র্ড দিলে গুনতে হবে বাড়তি টাকা

OTT Password Sharing: পরিবারের লোকজন ছাড়া অন্যকে পাসওয়র্ড দিলে বাড়তি টাকা দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে Disney+. 

নয়াদিল্লি: OTT-তে অনেকে মিলে ছবি, ওয়েবসিরিজ দেখা আরও ব্যয়সাপেক্ষ হচ্ছে। Netflix-এর দেখাদেখি এবার Disney+ একই পথে হাঁটছে। পরিবারের লোকজন ছাড়া অন্যকে পাসওয়র্ড দেওয়া নিষিদ্ধ করছে তারা। পরিবারের লোকজন ছাড়া অন্যকে পাসওয়র্ড দিলে বাড়তি টাকা দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে Disney+. (Disney+ Password Sharing)

অতি সম্প্রতি গ্রাহকদের এই মর্মে বার্তা পাঠিয়েছে Disney+. তারা জানিয়েছে, এখন থেকে পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে পাসওয়র্ড ভাগ করে নিতে পারবেন না গ্রাহকরা। বন্ধু বা অন্য কাউকে অ্যাকাউন্টের পাসওয়র্ড দিলে বাড়তি টাকা দিতে হবে। তবেই দেখা যাবে পছন্দের ছবি এবং ওয়েবসিরিজ। (OTT Password Sharing)

অন্যের সঙ্গে পাসওয়র্ড ভাগ করে নেওয়ার ক্ষেত্রে এই যে বিধিনিষেধ, তা OTT প্ল্যাটফর্মগুলির বৃহত্তর পরিকল্পনার অংশ। অন্যের পাসওয়র্ড নিয়ে এতদিন যাঁরা ছবি, ওয়েবসিরিজ দেখছিলেন, সেই সব সুবিধাভোগীদের প্রত্যক্ষ গ্রাহকে পরিণত করাই লক্ষ্য। গ্রাহকের সংখ্যা যত বাড়বে ততই মুনাফা বাড়বে বলে মনে করা হচ্ছে।

চলতি সপ্তাহ থেকেই গ্রাহকদের কাছে এই মর্মে বার্তা পাঠাতে শুরু করেছে Disney+. পাসওয়র্ড অন্যকে দিলে বেশি টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। আমেরিকা, কানাডা, ইউরোপ, কস্টারিকা, গুয়াতে মালা, এশীয়-প্রশান্ত মাহাসাগরীয় অঞ্চলে ইতিমধ্যেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে। চলতি বছরের শুরুতেই সেখানে পাসওয়র্ড অন্যকে দেওয়ার ক্ষেত্রে বাড়তি টাকা নিতে শুরু করে Disney+. 

তবে ভারতের মতো দেশে এই বাড়তি টাকা দিতে কতজন রাজি হবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু Disney+ জানিয়েছে, একটি পরিবারের জন্য একটি অ্যাকাউন্ট, এমনটাই নীতি তাদের। পরিবারের সদস্যদের মোবাইল ফোন বা ল্যাপটপ সেই মতো নথিভুক্ত করা হয়। এর বাইরে কারও সঙ্গে পাসওয়র্ড ভাগ করে নিতে চাইলে, অতিরিক্ত টাকা দিতে হবে। এর পরও যদি কেউ পাসওয়র্ড অন্যকে দিতে চান, সেক্ষেত্রে বাড়তি সদস্যকে অ্যাকাউন্টে যুক্ত করার উপায় থাকবে।  সেই মতো টাকা কাটা দিতে হবে গ্রাহককে। তবে বাইরের ওই ব্যক্তি একটিমাত্র ডিভাইসেই ছবি, ওয়েবসিরিজ দেখতে পারবেন।

অন্যথায়, সুবিধাভোগী ওই ব্যক্তি, নিজের আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রোফাইল স্থানান্তরিতও করা যাবে। তবে প্রাইমারি, মাইনর এবং জুনিয়র মোডে যে প্রোফাইল রয়েছে, সেগুলি স্থানান্তরিত করা যাবে না। ঘন ঘন যাঁরা বেড়াতে যান, তাঁরা বাড়ির বাইরেও নিজের প্রোফাইল থেকে ছবি, ওয়েবসিরিজ দেখতে পারবেন। সেক্ষেত্রে বাড়ির বাইরে রয়েছেন বলে লোকেশনে গিয়ে দেখাতে হবে। OTP যাবে ইমেলে, সেই মতো পছন্দের ছবি, ওয়েবসিরিজ দেখতে পারবেন। এর আগে, NetFlix-ও একই পন্থা নেয়। পাসওয়র্ড অন্যকে দেওয়া নিষিদ্ধ করে তারা। তবে এতে লোকসানের মুখে পড়তে হয়নি তাদের। বরং গ্রাহক বেড়েছে।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget