এক্সপ্লোর

Corona: করোনা থেকে সুস্থ হয়ে উঠেও নানা সমস্যা! উদ্বেগ আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালের রিপোর্টে

সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা:  চিন, কোরিয়ায় ফের বাড়ছে করোনা। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল (Medical Journal) মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, বেলেঘাটা আইডি  হাসপাতাল (Beleghata ID Hopital) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির (Indian Institute of Chemical Biology) তরফে করোনা পরবর্তী সিনড্রোম নিয়ে সমীক্ষা চালানো হয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। রিপোর্টে উল্লেখ, করোনা থেকে সুস্থ ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত্যুর হার ৩.৬৫ শতাংশ। এছাড়া, ২০-৪০ বছর বয়সিদের করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের হাইপারটেনশন বা ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁরাই আইসিইউ-তে ভর্তি ছিলেন। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে উল্লেখ। 

এদিকে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ-সহ পাঁচটি কৌশলে জোর দিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠাল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে উল্লেখ, দক্ষিণ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ফের বাড়ছে করোনা। এর প্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে জোর দিতে হবে।জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নির্দিষ্ট ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। এর পাশাপাশি, কেন্দ্রের চিঠিতে উল্লেখ, ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ ও ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দ্রুত কার্যকর করতে হবে। এই নির্দেশিকা জারির আগে গত ১৬ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৮। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯। 

আরও পড়ুন: WB Corona Cases: ওমিক্রনের নয়া স্ট্রেনের আতঙ্কের মধ্যে বাংলায় কমল আক্রান্ত, করোনায় কিছুটা স্বস্তি

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget