এক্সপ্লোর

‘প্রেমের নামে জিহাদ চলবে না!’ উত্তরপ্রদেশ, হরিয়ানার পর ভিন ধর্মে বিয়ে বন্ধে আইনের ভাবনা মধ্যপ্রদেশও

সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে জানিয়েছে, স্রেফ বিয়ে করার জন্য ধর্ম বদল গ্রাহ্য, বৈধ নয়। তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দেন, যারা পরিচয় লুকিয়ে মেয়েদের ঠকাবে, তাদের টরাম নাম সত্য হ্যায়’ যাত্রা শুরু হবে। হরিয়ানার বল্লভগড়ে ধর্ম বদলে রাজি না হওয়ায় প্রকাশ্যে এক যুবতীকে গুলি করা হত্যার পরিপ্রেক্ষিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারও যাতে দোষী পালাতে না পারে, সেজন্য তাঁর রাজ্য লাভ জিহাদ বন্ধে সক্রিয় হবে বলে জানান।

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিজেপি সরকারও ভিন ধর্মের ছেলেমেয়েদের বিয়ে নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে। আরও দুই বিজেপিশাসিত রাজ্য হরিয়ানা, উত্তরপ্রদেশও ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে ভিন ধর্মে বিয়ে নিষিদ্ধ করবে বলে ভাবছে। সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানান, ভিন ধর্মে বিয়ে বন্ধ করতে প্রয়োজনে রাজ্যে আইন চালু করা হবে। মধ্যপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে চৌহান বলেন, প্রেমের নামে কোনও জিহাদ চলবে না। কেউ এতে ইন্ধন দিলে, জড়ালে উচিত শিক্ষা পাবে, আর এজন্যই একটি আইন জারি করা হবে। এই নিয়ে দেশের তিনটি রাজ্য লাভ জিহাদ বন্ধে আইনি রাস্তায় হাঁটতে চলেছে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে জানিয়েছে, স্রেফ বিয়ে করার জন্য ধর্ম বদল গ্রাহ্য, বৈধ নয়। তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দেন, যারা পরিচয় লুকিয়ে মেয়েদের ঠকাবে, তাদের টরাম নাম সত্য হ্যায়’ যাত্রা শুরু হবে। হরিয়ানার বল্লভগড়ে ধর্ম বদলে রাজি না হওয়ায় প্রকাশ্যে এক যুবতীকে গুলি করা হত্যার পরিপ্রেক্ষিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারও যাতে দোষী পালাতে না পারে, সেজন্য তাঁর রাজ্য লাভ জিহাদ বন্ধে সক্রিয় হবে বলে জানান। এমনকী কেন্দ্রীয় সরকারেরও একই ভাবনা রয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনাচক্রে ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি বের করেছে হিন্দুত্ববাদী শিবির, যাদের দাবি, মুসলিম যুবকরা প্রেমের অভিনয় করে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে বিয়ে করে ধর্ম বদলাতে বাধ্য করছে। পাশাপাশি পয়গম্বর মহম্মদের ব্যাঙ্গচিত্র প্রকাশের ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রঁর বিরুদ্ধে গত বৃহস্পতিবার ভোপালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ সম্পর্কে প্রশ্ন করা হলে শিবরাজ কঠোর মনোভাব দেখিয়ে জানিয়ে দেন, বিনা অনুমতিতে কোনও বিক্ষোভ প্রদর্শন চলবে না মধ্যপ্রদেশে। অনুমতি না নিয়েই একটি প্রতিবাদ-বিক্ষোভ সভা হয়েছিল, যেজন্য় ব্যবস্থাও নেওয়া হয়। কাউকে রাজ্য়ের শান্তি নষ্ট করতে দেওয়া হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Babun Banerjee: বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়ের
বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়ের
Bengal News Live: শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে তৃণমূলের চিঠি, বৈধতাই নেই, পাল্টা দাবি তাপস রায়ের
শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে তৃণমূলের চিঠি, বৈধতাই নেই, পাল্টা দাবি তাপস রায়ের
CM Suvendu Adhikari On Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর, "কাল আমরা.."
TMC News : বিধানসভায় ঢুকলেন ঋতব্রত, শুরু জল্পনা...
বিধানসভায় ঢুকলেন ঋতব্রত, শুরু জল্পনা...

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget