এক্সপ্লোর

Agni 5 Launch : শব্দের চেয়ে ২৪গুণ বেশি গতি, কাঁপবে শত্রুপক্ষ, অগ্নি-৫ এর সফল পরীক্ষা করল ভারত, কী বিশেষত্ব ?

Indian Army : এবার অগ্নি-৫ এর সফল (Agni 5 Launch) পরীক্ষা করল ভারত। এক ব্যালিস্টিক মিসাইল বদলে দিতে পারে শত্রুদেশের মানচিত্র। 

 

Indian Army : ভারতের (Indian Defence System) দিকে কু-নজর দিলে আগুন জ্বলবে শত্রুদেশে। এবার অগ্নি-৫ এর সফল (Agni 5 Launch) পরীক্ষা করল ভারত। এক ব্যালিস্টিক মিসাইল বদলে দিতে পারে শত্রুদেশের মানচিত্র। 

কোথায় কাদের তত্ত্বাবধানে
আজ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফলভাবে পরীক্ষা করে ভারত । প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় সব কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড নিশ্চিত করা হয়েছে। এদিন স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা করা হয়েছে।

অগ্নি-৫ এর বিশেষত্ব ও ক্ষমতা ?
এটি দেশের প্রথম ও একমাত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM)। অগ্নি-৫ এর আক্রমণের পরিধি ৫০০০ কিলোমিটারেরও বেশি। এই সফল পরীক্ষার পর চিনের যেকোনও অংশ অগ্নি ৫-এর হিট রেঞ্জের মধ্যে চলে এল। পাশাপাশি এই অত্যাধুনিক মিসাইল ইউরোপ ও আফ্রিকার অনেক অংশে হানা দিতে পারবে। ততটাই পরিধি রয়েছে এই অগ্নি ৫-এর ।  

কী বিশেষ প্রযুক্তি রয়েছে 
এই ক্ষেপণাস্ত্রটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেলস (MIRV) প্রযুক্তিতে সজ্জিত। অর্থাৎ, একবার উৎক্ষেপণ করা হলে, এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। অগ্নি-৫ এর দেড় টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে। অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় প্রাপ্তি। এই ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ প্রযুক্তি, প্রোপালশন সিস্টেম, রকেট, উন্নত ন্যাভিগেশন ১০০ শতাংশ দেশীয়।

কত দ্রুত হিট করতে পারে এই মিসাইল
এর গতি ম্যাক ২৪, যা শব্দের গতির ২৪ গুণ। এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যবস্থা ক্যানিস্টার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই কারণেই এটি সহজেই যেকোনও জায়গায় পরিবহণ করা যেতে পারে। বর্তমানে ভারত ছাড়া বিশ্বের মাত্র আটটি দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, আমেরিকা, চিন, ফ্রান্স, ইজরায়েল, ব্রিটেন ও উত্তর কোরিয়া।

 অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র একই সঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম
এটি একটি উন্নত MIRV (মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি-টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল) প্রযুক্তি দিয়ে সজ্জিত। সাধারণ ক্ষেপণাস্ত্র শুধুমাত্র একটি ওয়ারহেড বহন করে (অর্থাৎ ক্ষেপণাস্ত্রের অংশ যা বিস্ফোরক দিয়ে ভরা), কিন্তু MIRV ক্ষেপণাস্ত্র একই সঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল- শত শত কিলোমিটার দূরে অবস্থিত একাধিক লক্ষ্যবস্তুতে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা যেতে পারে। শুধু তাই নয়, প্রয়োজনে একই সঙ্গে একাধিক ওয়ারহেড একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা যেতে পারে।

সেরা শিরোনাম

TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
AITC Name-Symbol Freeze: মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির
মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির
Pakistan Lockdown Like Situation: লকডাউন পরিস্থিতি পাকিস্তানে, নতুন গাড়ি কেনা বন্ধ, বিয়েবাড়ির মেনুতে একটিই পদ, জারি বিধিনিষেধ
লকডাউন পরিস্থিতি পাকিস্তানে, নতুন গাড়ি কেনা বন্ধ, বিয়েবাড়ির মেনুতে একটিই পদ, জারি বিধিনিষেধ
Suvendu Adhikari: তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী
তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী

ভিডিও

Narendra Modi Birthday | বাবুঘাটসহ গঙ্গার বিভিন্ন ঘাটে ১ লক্ষ ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানো হয়েছে
Narendra Modi | মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ অক্টোবর রাজ্যজুড়ে কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী
Annapurna Yojona |
BJP News: অভিষেক বলেছিলেন একটা সময় শুভেন্দুবাবুর রথকে উল্টো করে বাড়ি পাঠিয়ে দেবেন:চন্দ্রনাথ রথের মা
TMC Inner Clash : আজই অন্তর্বর্তী নির্দেশ? কী পদক্ষেপ কমিশনের? আমরাই আসল, দাবি দু-পক্ষেরই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget