এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ DGCA-র

Air India: যে তিন আধিকারিককে চিহ্নিত করা হয়েছে অবিলম্বে তাঁদের পদ থেকে অপসারণ করতে বলা হয়েছে DGCA- র তরফে।

ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য : আমদাবাদে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ। আধিকারিকদের অপসারণের নির্দেশ DGCA-র। যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট। ৩ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে এয়ার ইন্ডিয়াকে। এই নির্দেশ দিয়েছে DGCA।

যে তিন আধিকারিককে চিহ্নিত করা হয়েছে অবিলম্বে তাঁদের পদ থেকে অপসারণ করতে বলা হয়েছে DGCA- র তরফে। কোনও রকম অপারেশনাল রোল, অর্থাৎ উড়ান নির্ভরশীল কোনও কাজের দায়িত্ব, যেগুলি এই তিনজন নির্ধারিত করতেন, সেখানে এই মুহূর্তে তাঁদের আর রাখা যাবে না। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, রোস্টারিংয়ের সময় অনেক নিয়ম মানেননি তাঁরা। ক্রু পেয়ারিং, কারা ক্রু- তে থাকবেন, পাইলটদের বিশ্রামের ব্যাপার- এইসব ক্ষেত্রে ডিজিসিএ- এর নিয়ম মানা হয়নি বলে খবর। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই অনেকদিন ধরে এই কাজ উল্লিখিত তিনজন করছিলেন বলে সূত্রের খবর। আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যখন সবকিছু পুনরায় খতিয়ে দেখা হচ্ছে যে কোথায় কী খামতি রয়েছে, তখনই এইসব ত্রুটি নজরে আসে। তারপরই ডিজিসিএ- এর আধিকারিকরা এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে এই তিনজন আধিকারিককে অপসারণ করার। 

যে তিন আধিকারিককে চিহ্নিত করা হয়েছে, তাঁরা কর্মচারীদের শিডিউল তৈরির দায়িত্বে ছিলেন। এই শিডিউল তৈরি করার ক্ষেত্রেই বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে। অভিযোগ, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ১০ ঘণ্টার বেশি সময় ফ্লাই করতে বাধ্য হয়েছেন পাইলটরা, যা একেবারেই নিয়ম বিরুদ্ধ। অভিযোগ, ১৬ এবং ১৭ মে বেঙ্গালুরুর-লন্ডনের যে বিমান ছিল, সেখানে পাইলটরা ১০ ঘণ্টার বেশি সময় ফ্লাই করেছেন, এমন তথ্য ডিজিসিএ তদন্ত করতে গিয়ে পেয়েছে বলে সূত্রের খবর। বেশ কিছু অসঙ্গতি, বেনিয়ম দেখা গিয়েছে বারবার। এর ভিত্তিতে এয়ার ইন্ডিয়াকে তদন্ত করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। কেন এই তিন আধিকারিক এভাবে শিডিউল তৈরি করছিলেন তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এর পাশাপাশি ১৫ দিনের মধ্যে এই তিন আধিকারিককে তাঁদের দায়িত্ব, পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য নির্দেশিকা দিয়ে সতর্ক করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে। আগামী দিনে এরকম হলে তা যে ডিজিসিএ ভাল চোখে দেখবে না, সেই বার্তাও দেওয়া হয়েছে ডিজিসিএ- এর তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget