এক্সপ্লোর

বেশি বেতন সহ ২৩ দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নার্সরা, এইমসে ব্যহত চিকিৎসা

ধর্মঘটে যাওয়া নার্সদের বক্তব্য, এইমস কর্তৃপক্ষ তাঁদের চাকরির ক্ষেত্রে যে চুক্তি চালু করেছে তা কর্মী স্বার্থ বিরোধী।

নয়াদিল্লি: ষষ্ঠ বেতন কমিশন সহ ২৩ দফা দাবি পূরণের দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন এইমসের পাঁচ হাজার নার্স। করোনা অতিমারী পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ধর্মঘট থেকে সরে আসার আহ্বান জানালেও সাড়া দেননি ধর্মঘটীরা। ফলে এইমসের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী তাঁদের বেতন কাঠামো চালু করার দাবি জানিয়েছিলেন এইমসের নার্সরা। তাঁদের অভিযোগ, বছরখানেক আগে সেই প্রতিশ্রুতি দিলেও, আজও তা পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। ফলে বেতন কাঠামোর পুনর্বিন্যাস-সহ বাকি দাবি মানা না হলে কাজে যোগ দেবেন না তাঁরা। পরিস্থিতি সামলাতে গতকাল সকালে এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া আশ্বাস দিয়ে বলেন, নার্সদের অধিকাংশ দাবিই মেনে নেওয়া হয়েছে। এই অতিমারীর মধ্যে নার্স ও নার্সিং অফিসারদের ধর্মঘটে যোগ না দিতে আবেদন জানাচ্ছি।

এইমসের নার্সদের ধর্মঘট থেকে সরে আসার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। ধর্মঘট প্রত্যাহার করা না হলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, নতুন দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে মন্ত্রক প্রস্তুত। করোনা পরিস্থিতির মতো কঠিন সময়ে নার্সদের ধর্মঘট থেকে সরে আসতে আবেদন করা হচ্ছে।

কিন্তু ধর্মঘটে যাওয়া নার্সদের বক্তব্য, এইমস কর্তৃপক্ষ তাঁদের চাকরির ক্ষেত্রে যে চুক্তি চালু করেছে তা কর্মী স্বার্থ বিরোধী। সেজন্য ধর্মঘটের পথ বেছে নিয়েছেন তাঁরা। বাইরে থেকে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নার্স নিয়োগ করা হচ্ছে। ফলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধর্মঘট চালিয়ে যাওয়ার কথাই ভাবছে নার্সদের কর্মী সংগঠন।

অতিমারীতে দিল্লির অবস্থা এমনিতেই শোচনীয়। তার উপর এইমসের মতো হাসপাতালে নার্সদের ওই বিক্ষোভে স্বাস্থ্য পরিষেবা কার্যত লাটে উঠেছে। গতকাল পরিস্থিতি সামাল দিতে বাড়তি চাপ নিয়ে কাজ করতে হয় চিকিৎসকদের। এমনকি বিভিন্ন ওয়ার্ডে অসুস্থদের দেখভাল করতে রোগীর আত্মীয়দের এগিয়ে আসতে হয় বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget