এক্সপ্লোর

AIIMS Covaxin Trials: শিশুদের উপর কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল শুরু এইমসে

দ্বিতীয় ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের উপর। 

নয়াদিল্লি: শিশুদের উপর কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল শুরু হল এইমসে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের উপর। 

দেশের যেসব কেন্দ্রে ১৮ বছরের কম বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম দিল্লির এইমস। সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সের শিশুদের শরীরে ইতিমধ্যেই ভ্যাকসিনের একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, ১৮ বছরের কম বয়সি শিশু, কিশোরদের প্রত্যেকের পরীক্ষামূলক প্রয়োগ শেষ হলে ট্রায়ালের ফল পাওয়া যাবে। বয়সের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে এই ট্রায়াল হচ্ছে বলে জানা গিয়েছে।  

জানা গিয়েছে, দেশের মোট ৫২৫ জন শিশুকে বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য। ১৭৫ জন করে ৩টি দলে ভাগ করা হয়েছে। একটি দলে রয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীরা, দ্বিতীয় দলে রয়েছে ৬ থেকে ১২ বছর বয়সীরা এবং আরেকটি দলে রয়েছে ২ থেকে ৬ বছর বয়সীরা। তাদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়ার কথা। ট্রায়ালের ফল দেখার পর শিশুদের উপর তা প্রয়োগ করা হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়া হবে।

উল্লেখ্য, মে মাসে ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সে বিভাগে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক। ১১ মে একটি বৈঠকের পর সব রকম নিয়ম মেনে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিল ভারত বায়োটেক। কীভাবে এই কাজ হবে তার প্রটোকল জানাতে বলা হয়েছিল সংস্থাকে। এরপর গত মাসে প্রথম ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha Controversy: নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
CM Suvendu Adhikari: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
CJI London Event: CJI সূর্যকান্তের বক্তৃতা ঘিরে উত্তেজনা লন্ডনে, উঠল ‘ভিন্নমত’, ‘ককরোচ’ মন্তব্যও, তীব্র নিন্দা ভারতের
CJI সূর্যকান্তের বক্তৃতা ঘিরে উত্তেজনা লন্ডনে, উঠল ‘ভিন্নমত’, ‘ককরোচ’ মন্তব্যও, তীব্র নিন্দা ভারতের
News Live Update : গ্রেফতার সওকত মোল্লা, NIA আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি
গ্রেফতার সওকত মোল্লা, NIA আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget