এক্সপ্লোর

Siddhivinayak Temple Dress Code: ছেঁড়া জিনস, শর্টস্কার্ট একেবারেই নয়, শরীর দেখানো চলবে না, সিদ্ধিবিনায়ক মন্দিরে জারি হল পোশাকবিধি

Shree Siddhivinayak Temple: মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট (SSGTT) মঙ্গলবার পোশাকবিধি জারি করেছে।

মুম্বই: এবার পোশাকবিধি জারি হল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। খাটো স্কার্ট পরে মন্দিরে ঢোকা যাবে না বলে জানিয়ে দেওয়া হল। আগামী সপ্তাহ থেকেই এই পোশাক বিধি চালু হচ্ছে। মঙ্গলবার সেই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা। শরীর ঢাকা পোশাক পরেই মন্দিরে ঢোকা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভারতীয় পোশাকের কথা বিশেষ ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। (Siddhivinayak Temple Dress Code)

মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট (SSGTT) মঙ্গলবার পোশাকবিধি জারি করেছে। বলা হয়েছে, ভদ্র পোশাক পরে মন্দিরে আসতে হবে। শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না মন্দিরে। শরীর ঢাকা পোশাক পরে আসতে হবে সকলকে। ভারতীয় পোশাক হলে ভাল বলেও জানিয়েছে সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট। (Shree Siddhivinayak Temple)

বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে অশোভনীয় পোশাক পরে এলে ঢোকা যাবে না মন্দিরে। শুধু শর্ট স্কার্চই নয়, ছেঁড়া জিনস বা ট্রাউজার্স, শরীর দেখা যায় এমন স্বচ্ছ জামাকাপড় পরে মন্দিরে ঢুকতে পারবেন না কেউ। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্টের দাবি, রোজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মন্দিরে আসেন। কিছু পোশাক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। তাই পোশাকবিধি জারি করার এই সিদ্ধান্ত।

লিখিত বিবৃতিতে বলা হয়, ‘এমন একাধিক অনুরোধ জমা পড়েছে। তাই মন্দির কর্তৃপক্ষ পোশাকবিধি চালুর সিদ্ধান্ত নিয়েছেন। মন্দিরের পবিত্রতা, মর্যাদা রক্ষার্থে, সকলের স্বার্থেই এই সিদ্ধান্ত’। মন্দিরের ভিতরে তো বটেই, মন্দির চত্বরের কোথাও অশোভনীয় পোশাক পরে আসা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। 

পুরুষদের জন্যও বিশেষ পোশাকবিধি জারি করেছেন মন্দির কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভারতীয় পোশাক পরে এলে তবেই মন্দিরে পুজো দিতে পারবেন পুরুষরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, ভারতী সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ পোশাকই পরা উচিত পুণ্যার্থীদের। অন্যরা লজ্জায় পড়েন, এমন পোশাক পরে আসা কাম্য নয়। পোশাকবিধি লঙ্ঘন করলে কোনও পরিস্থিতিতেই মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget