এক্সপ্লোর

Air India: বিমানের বিজনেস ক্লাসে ভাঙা সিট ! ফের কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

Viral Pictures: জানা গিয়েছে, মুম্বই থেকে দিল্লি যাচ্ছিলেন উর্বশী। সিটের এ হেন অবস্থা দেখে এক্স মাধ্যমে ছবি শেয়ার করে উর্বশী লিখেছেন, 'আশা করি প্লেনের বাকি সব ঠিকমতো কাজ করছে।'

Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে 'বিজনেস ক্লাসে' মিলল ভাঙা সিট ! আর এই অভিযোগ করেছেন নীতি আয়োগের এক প্রাক্তন আধিকারিক। এক্স মাধ্যমে ছবি সহযোগে লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা। টাটা গ্রুপের অধিকৃত এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে, বিজনেস ক্লাসে যে যাত্রীর এমন অভিজ্ঞতা হতে পারে তা হয়তো তিনি নিজে দুঃস্বপ্নেও ভাবেননি। যিনি অভিযোগ করেছেন তাঁর নাম উর্বশী প্রসাদ। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের অফিসে ডিরেক্টর পদে কর্মরত ছিলেন বলে দাবি করেছেন উর্বশী। এক্স মাধ্যমে দুটো ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে সিটের একটা অংশ ভাঙা। ওই অংশ চিহ্নিত করেই ছবি দিয়েছেন উর্বশী। মহিলা জানিয়েছেন, যে সিট তিনি বুক করেছিলেন যেখান থেকে একটা আয়তাকার অংশ বেরিয়ে এসেছিল।

জানা গিয়েছে, মুম্বই থেকে দিল্লি যাচ্ছিলেন উর্বশী। সিটের এ হেন অবস্থা দেখে এক্স মাধ্যমে ছবি শেয়ার করে উর্বশী লিখেছেন, 'আশা করি প্লেনের বাকি সব ঠিকমতো কাজ করছে।' উর্বশীর অভিযোগের দিকে তৎপরতার সঙ্গে নজর দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখা হবে। এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, উর্বশীর অভিযোগ পেয়ে তারা সতর্ক এবং তৎপর হয়েছে। যাত্রীদের ফিডব্যাক যে তাদের জন্য গুরুত্বপূর্ণ সে কথাও জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে। এই সমস্যার দিকে যেন সত্বর নজর দিয়ে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারে আশ্বস্ত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে এই প্রথম অভিযোগ উঠেছে এমন নয়। হামেশাই এই এয়ারলাইন সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এর আগে একাধিকবার এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা ও যাত্রী পরিষেবা নানারকম অভিযোগ উঠেছে। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল এক গুরুতর অভিযোগ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ থেকে এসেছিল এক চাঞ্চল্যকর অভিযোগ। ভালভাবে হাঁটাচলা করতে অক্ষম এক অশীতিপর বৃদ্ধাকে হুইলচেয়ার না দেওয়ার অভিযোগ উঠেছিল বিমান সংস্থাটির বিরুদ্ধে। অভিযোগ, ৮২ বছরের বৃদ্ধাকে নাকি দেওয়া হয়নি হুইলচেয়ারের সাপোর্ট। এরপর কোনওক্রমে বিমান ধরতে পৌঁছনোর চেষ্টা করেন তিনি। তারপরই, এয়ারপোর্টে পড়ে গিয়ে একেবারে রক্তারক্তি কাণ্ড হয় , তারপর হাসপাতালে ভর্তি করতে হয় ওই বৃদ্ধা যাত্রীকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget