এক্সপ্লোর

Ajit Pawar Death : অজিত পাওয়ারের মৃত্যুতে 'যথোপযুক্ত তদন্তের' দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাতিল করলেন দিল্লিযাত্রা

Mamata Banerjee On Ajit Pawar Death In Plane Crash : অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও আরও অনেকে ।

সকাল সকাল ভয়ঙ্কর খবর। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ঘা শুকোতে না শুকোতেই আবার এক বিমান দুর্ঘটনার খবর দেশে। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্র রাজনীতির অন্যতম কাণ্ডারী , জনপ্রিয় নেতা অজিত পাওয়ারের। তাঁর সব সহযাত্রীরও একই পরিণতি হল। অবতরণের সময় বিমানে আগুন, পরপর বিস্ফোরণ, ফেটে টুকরো টুকরো হয়ে পড়ে রইল অবশেষটুকু। অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ' অজিত পাওয়ারের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। 
বারামতীতে বিমান দুর্ঘটনায় উপ মুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। শরদ পাওয়ার-সহ অজিতের পরিবার, পরিজনকে সমবেদনা । ঘটনার যথোপযুক্ত তদন্তের হওয়া দরকার' । সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা প্রকাশ করার পাশাপাশি দিল্লি যাওয়াও স্থগিত করলেন । 

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় বলেছেন, 'মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর পরিবার, সহকর্মী এবং সহযোগীদের পাশাপাশি সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।'

ঘটনার শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা লিখেছেন, ' বারামতির কাছে এক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার জি-র মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। শ্রী অজিত পাওয়ারজি মহারাষ্ট্রের রাজনীতিতে একজন উজ্জ্বল নেতা ছিলেন। তিনি দৃঢ়প্রতিজ্ঞ, পরিশ্রমী এবং জনগণের কল্যাণের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের উন্নয়নে, বিশেষ করে গ্রামীণ ও কৃষিক্ষেত্রে, এবং মহাযুতি জোটকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এটি কেবল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং মহারাষ্ট্রের জন্যই নয়, জাতীয় গণতান্ত্রিক জোট এবং সমগ্র ভারতীয় রাজনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, বিশেষ করে পাওয়ার পরিবার, বন্ধুবান্ধব, সহযোগী এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারানো বিমান দুর্ঘটনার অন্যান্য নিহতদের পরিবারের সাথেও আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা। তাদের আত্মার চির শান্তি কামনা করি। ওম শান্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget