এক্সপ্লোর

হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার, অভিনেতার সংস্পর্শে আসা ৪৫ জনও করোনা আক্রান্ত

গতকালই অভিনেতা জানান, তিনি করোনা আক্রান্ত। একইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা বাকিদের পরীক্ষা করানোর আর্জি জানান।

মুম্বই: হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত অক্ষয় কুমার। এদিকে অভিনেতা করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা ৪৫ জন। প্রত্যেকেই ‘রামসেতু’ ছবির শ্যুটিংয়ে ছিলেন। গতকালই অভিনেতা জানান, তিনি করোনা আক্রান্ত। একইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা বাকিদের পরীক্ষা করানোর আর্জি জানান। এরপরই জানা যায়, অক্ষয়ের আগামী ছবি ‘রামসেতু’-র একাধিক কলাকুশলী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। 

মুম্বইয়েই ‘রামসেতু’-র শ্যুটিং করছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। তিনি আক্রান্ত হওয়ার পর ওই ইউনিটের ৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। এর জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে ‘রামসেতু’ ছবির শ্যুটিং।  

গতকাল করোনা আক্রান্ত হওয়ার পর অক্ষয় ট্যুইটারে লেখেন, "আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়মবিধি মেনে চলছি। সঙ্গে সঙ্গে আমি আইসোলেশনে চলে গিয়েছি। আপাতত বাড়িতে হোম কোয়ারান্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। তাঁরা সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।"

এদিকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। তবে দেশে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।  

দেশে এখনও পর্যন্ত  করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২২২ জনের মৃত্যু হয়েছে।  

 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget