এক্সপ্লোর

দেশব্যাপী তীব্র বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই তিনটি কৃষি বিলে সম্মতি রাষ্ট্রপতির

বিজেপি, শিরোমণি অকালি দল কেন্দ্রে, পঞ্জাবে একাধিক বার জোট সরকার চালিয়েছে। কিন্তু তিনটি কৃষি বিল নিয়ে সংঘাত চলছে দুই শরিকে। দলের মন্ত্রী হরসিমরকত কউরের পদত্যাগের এক সপ্তাহ বাদে মোদি সরকার ছাড়ল শিরোমণি অকালি দল।

নয়াদিল্লি:কেন্দ্রের শাসক দল বিজেপির সবচেয়ে পুরানো শরিক শিরোমণি অকালি দল কৃষি বিলের বিরোধিতায় এনডিএ ছাড়ার পরদিনই তিনটি বিলেই সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফার্মার্স প্রডিউস ট্রেড অ্য়ান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল, ২০২০, দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) এগ্রিমেন্ট অব প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ২০২০ ও দি এশেনশিয়াল কমোডিটিজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০-এই বিলগুলিকে বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন পঞ্জাব সহ একাধিক রাজ্যের কৃষকরা। বিজেপি, শিরোমণি অকালি দল কেন্দ্রে, পঞ্জাবে একাধিক বার জোট সরকার চালিয়েছে। কিন্তু তিনটি কৃষি বিল নিয়ে সংঘাত চলছে দুই শরিকে। দলের মন্ত্রী হরসিমরকত কউরের পদত্যাগের এক সপ্তাহ বাদে মোদি সরকার ছাড়ল শিরোমণি অকালি দল। দেশব্যাপী বিরোধী দলগুলি ও একাধিক কৃষক সংগঠন বিলগুলির বিরুদ্ধে গর্জে ওঠার পর অকালি প্রধান সুখবীর সিংহ বাদল মোদি সরকারের কৃষি বিল চালু করার সিদ্ধান্তে অনড় থাকার মনোভাবকে গরিব কৃষক সমাজকে প্রাণে মেরে ফেলার হামলা বলে আখ্যা দিয়ে বলেন, কৃষকদের ফসলের ওপর ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সুনিশ্চিত করতে বিধিবদ্ধ আইনি গ্যারান্টি প্রদানে কেন্দ্র একগুঁয়েমি দেখিয়ে রাজি না হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে অকালি দল। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, অবরোধে সামিল কৃষক সংগঠনগুলির দাবি, কেন্দ্রের বিলগুলি তাদের স্বার্থহানির পাশাপাশি কর্পোরেটদের সুবিধা করে দেবে। শুক্রবারই দেশব্যাপী কৃষকরা ভারত বনধ পালন করে রাস্তা, রেল অবরোধ করে। তাদের অভিযোগ, বিলগুলি কার্যকর হলে সরকার গ্যারান্টি দেওয়া দামে ফসল কেনা বন্ধ করে দেবে, তাদের কর্পোরেট, বেসরকারি ক্রেতাদের দয়াদাক্ষিণ্যে বেঁচে থাকতে হবে। গত সপ্তাহে তিনটি বিল পাশ হওয়ার সময় রাজ্যসভায় তুমুল শোরগোল, হাঙ্গামা হয়। একাধিক বিরোধী সাংসদ সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, সভা পরিচালনাকারী ডেপুটি চেয়ারম্য়ান হরিবংশের নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বিল পাস করিয়ে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে বলে বিরোধীরা দাবি করলেও পাল্টা সরকারপক্ষ সেদিনের রাজ্যসভার অধিবেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করে। কৃষিবিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ সাংবাদিক সম্মেলন ডেকেও অভিযোগ করেন, বিরোধীরাই সভায় হাঙ্গামা করেছেন, যা চরম বেদনা, লজ্জার। বিরোধী শিবির, কৃষক সংগঠনগুলির অভিযোগ খারিজ করে প্রধানমন্ত্রী মোদি তিনটি বিলকে স্বাগত জানিয়ে বলেন, এটা ভারতের কৃষির ইতিহাসে এক সন্ধিক্ষণের মুহূর্ত। কেন্দ্রেরও দাবি, বিলের মাধ্যমে কৃষকরা সরাসরি নিজেদের পণ্য বড় ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget