এক্সপ্লোর

১৮৬৪-র ভয়াবহ সাইক্লোন থেকে আয়লা, ফণী সব সামলালেও উমপুন সামলাতে পারল না বোটানিকের বৃদ্ধ বটগাছ

বোটানিক গার্ডেন সূত্রে খবর, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গাছগুলি সরিয়ে লাগানো হবে একই প্রজাতির নতুন গাছ। আংশিক ক্ষতিগ্রস্ত গাছগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে শীঘ্রই।

সঞ্চয়ন মিত্র ও সুনীত হালদার, হাওড়া: এখনও সে নিজে থেকেই গোটা একটা জঙ্গল। শরীর এখনও শক্তপোক্ত। তার ডালে ডালে যুগ যুগ ধরে বাসা বেঁধেছে কত পাখি। কিন্তু আড়াইশো বছরে আর উমপুনের দাপট সামলাতে পারেনি সে, সমানে যুঝলেও ক্ষতবিক্ষত হয়েছে শরীর। তবু এখনও দাঁড়িয়ে বোটানিক গার্ডেনের বৃদ্ধ বটগাছ। পরশুর ঝড়ে তার অনেক সঙ্গীর শেকড় উপড়েছে কিন্তু লড়াই ছাড়েনি সে। ‘দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি’। নাম আছে গিনেস বুকে। যার জন্য বিশ্বজোড়া খ্যাতি শিবপুরের জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের। কিন্তু উমপুন ছেড়ে কথা বলেনি বিশ্বের অন্যতম বিশাল এই বট গাছকেও। সুপার সাইক্লোন আঘাত হেনেছে তার মূলে। বৃদ্ধ বট আর আগের মতো যুঝতে পারেনি! গার্ডেনের আধিকারিক ও বিজ্ঞানীদের অনুমান, এই গাছের জন্ম ১৭৭০ সাল নাগাদ। সেই হিসেবে বয়স প্রায় ২৫০ বছর। ১৭৩৭-এর ভয়াবহ সাইক্লোন না দেখলেও ১৮৬৪ সালের ৫ অক্টোবর দুপুরে আছড়ে পড়া ভয়হ্কর সাইক্লোনের মোকাবিলা করেছিল সে। হাতে গোনা কয়েকটি গাছ বাদে সেদিন উপড়ে যায় শহরের প্রায় সব গাছ। বাদ যায়নি সেন্ট জেমস চার্চ এর বিপরীতে স্কুলের সামনে রাস্তার বিশাল অশ্বত্থ গাছও। প্রচুর ইট এবং টিনের বাড়ি, কয়েক হাজার টালি ও খড়ের বাড়ি ভেঙে পড়ে। উড়ে যায় গাড়ি, পালকি, বাড়ির চাল। কাগজের মতো উড়ে যায় লোহার ছাউনি। ধ্বংস হয়ে যায় পূর্ব এবং দক্ষিণ শহরতলি। ধ্বংসস্তুপে পরিণত হয় ফোর্ট উইলিয়ামের সামনের সাজানো রাস্তা থেকে অন্যান্য রাস্তাঘাট। জঙ্গলে পরিণত হয় ইডেন গার্ডেনস। রোমান ক্যাথলিক চার্চের উপরের অংশ ধ্বংস হয়ে যায়। ক্ষতি হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির অফিসের। নষ্ট হয়ে যায় সব টেলিগ্রাফ লাইন। খেজুরি ও হিজলি বন্দর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জলোচ্ছ্বাস হয় ৪০ ফুট। ক্ষতি হয় বহু জাহাজের। ১৮৬৪ সালের সেই সাইক্লোন কেড়ে নিয়েছিল কয়েক হাজার মানুষের প্রাণ। কিন্তু সেই ঝড় বোটানিক গার্ডেনের বটগাছ সামলে দিয়েছিল অবলীলায়। তখন তো সে সবে ৯৪। শরীর জুড়ে তারুণ্যের জয়ধ্বনি। তারপর ২০০৯-এ এল আয়লা, ২০১৯-এ বুলবুল এবং ফণী। কত ঝড় এল আর গেল....। মাথায় জট নিয়ে নিশিদিন দাঁড়িয়েছিল নির্লিপ্ত প্রাচীন বট। কিন্তু সব ওলটপালট করে দিল উমপুন। শরীরের ক্ষত নিয়ে এখনও নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে বট। কিন্তু এই ক্ষতের থেকে বড় ক্ষত তার মনে। কারণ, তার আশেপাশে দাঁড়িয়ে থাকা দীর্ঘদিনের বহু বন্ধু মহীরূহই আজ ধরাশায়ী। বোটানিক গার্ডেন সূত্রে খবর, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গাছগুলি সরিয়ে লাগানো হবে একই প্রজাতির নতুন গাছ। আংশিক ক্ষতিগ্রস্ত গাছগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে শীঘ্রই। শুক্রবার ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন গার্ডেনের আধিকারিক ও বিজ্ঞানীরা। কীভাবে এই উদ্ভিদ উদ্যানকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা। নতুন সঙ্গীরা কবে আসবে, তারই অপেক্ষায় প্রাচীন বট।

সেরা শিরোনাম

Viral News: চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
Metbah Lyngdoh: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget