এক্সপ্লোর

Amrit Bharat Express: অযোধ্যায় সূচনা, বাংলাও পেল অমৃত ভারত এক্সপ্রেস, ভাড়া কত, বাড়তি কী চার্জ, জানুন

Amrit Bharat Express Fares: অন্য মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি।

নয়াদিল্লি: অযোধ্যা থেকে মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৭ জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি। ২২০০ কিলোমিটারের বেশি যাত্রাপথে ট্রেনটি ছুঁয়ে যাবে ৩২টি স্টেশন। সাধারণ মানুষকে আরামে যাতায়াতের সুবিধা দিতেই অমৃত ভারত এক্সপ্রেসের ভাবনা, দাবি রেল কর্তৃপক্ষের। কত ভাড়া এই ট্রেনে চাপতে, জেনে নিন খুঁটিনাটি। (Amrit Bharat Express)

অযোধ্যা থেকে সূচনা হওয়া মাত্রই অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়ার নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সেই অনুযায়ী, অন্য মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি। অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণির আসনের ভাড়া অন্য ট্রেনের তুলনায় ১৭ শতাংশ বেশি পড়বে। (Amrit Bharat Express Fares)

যাত্রা আরামদায়ক বলেই ভাড়া বেশি বলে জানিয়েছে ভারতীয় রেল। ৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে দ্বিতীয় শ্রেণির টিকিট কিনতে খরচ পড়বে ন্যূনতম ৩৫ টাকা। ওই একই দূরত্বে অন্য ট্রেনের দ্বিতীয় শ্রেণির টিকিটের ন্যূনতম ভাড়া ৩০ টাকা পড়ে।

দূরত্ব দ্বিতীয় শ্রেণির ন্যূনতম ভাড়া (টাকায়) স্লিপার ক্লাসের ন্যূনতম ভাড়া (টাকায়)
১-১৫ ৩৫ ৪৬
৪৬-৫০ ৩৫ ৬৪
৯৬-১০০ ৫৭ ৯১
১৯৬-২০০ ৮৮ ১৪৩
২৯৬-৩০০ ১২৩ ২১০
৪৯১-৫০০ ১৮৪ ৩১২
৭৪১-৭৫০ ২৫৪ ৪৩৫
৯৯১-১০০০ ৩১৪ ৫২৮
১৪৭৬-১৫০০ ৪১৪ ৬৮৫
১৯৭৬-২০০০ ৫১৮ ৮৪২
২৯৫১-৩০০০ ৬৫৩ ১০৫২
৩৪৫১-৩৫০০ ৭২৬ ১১৫৬
৩৯৫১-৪০০০ ৭৯৫ ১২৬০
৪৪৫১-৪৫০০ ৮৬৫ ১৩৬৫
৪৯৫১-৫০০০ ৯৩৩ ১৪৬৯

১৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ন্যূনতম ভাড়া ৪৬ টাকা। ৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ৬৫ টাকা পড়বে ন্যূনতম ভাড়া। ৫০০০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে দ্বিতীয় শ্রেণির ভাড়া ৯৩৩ টাকা। ১৪৬৯ টাকা ভাড়া পড়বে স্লিপার ক্লাসে। এর উপর বাড়তি পণ্য ও পরিষেবা করও (GST) চাপবে।

শুধু তাই নয়, GST  ছাড়াও সুপারফাস্ট সারচার্জ, সংরক্ষণ ফি এবং অন্য খরচও যোগ হবে টিকিটের ভাড়ার উপর। কোনও ছাড়া মিলবে না। ভারতীয় রেলে বাচ্চাদের যে ভাড়া নেওয়া হয়, সেই হারেই ভাড়া কার্যকর হবে অমৃত ভারত এক্সপ্রেসে। রেলকর্মীরা যে ছাড় এবং পাস পান, পদ অনুযায়ী, তার কার্যকর হবে। সেনা এবং আধাসেনা কর্মীরা যে সুযোগ সুবিধা পেতেন, আসল ভাড়ার নিরিখে তা কার্যকর থাকবে। টিকিট বাতিলের ক্ষেত্রে ভাড়ার টাকা ফেরত পাওয়ার নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না।

দেশের সাধারণ মানুষ, শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় যাতায়াত করেন না যাঁরা, তাঁদের জন্যই আরামদায়ক এই ট্রেনযাত্রার ব্যবস্থা বলে জানিয়েছে কেন্দ্র। অমৃত ভারত এক্সপ্রেসে পুশ অ্যান্ড পুল প্রযুক্তি থাকছে, অর্থাৎ যে কোনও দিক থেকেই ট্রেনটিকে চালানো যাবে। সামনে ও পিছনে দুটি ইঞ্জিন থাকছে। যাত্রা শেষে আলাদা করে ঘোরাতে হবে না। ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ছোটার অনুমোদন দেওয়া হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসকে।

অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কামরা থাকবে। এর মধ্যে ১২টি কামরা স্লিপার, আটটি জেনারেল দ্বিতীয় শ্রেণির এবং দু’টি গার্ড কামরা। রেলের তরফে জানা গিয়েছে, বন্দে ভারতের মতোই আড়াআড়ি বড় জানলা, এক একটি কামরার মধ্যে স্লাইডিং দরজা থাকবে।মেঝেয় থাকবে ফ্লুরোসেন্ট আলোর ব্যবস্থা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget