এক্সপ্লোর

Odisha Goods Train Fire : ফের ওড়িশার বালেশ্বরে অঘটন, ট্রেনে এবার আগুন !

Goods Train Fire: শনিবার একটু বেলার দিকে,  স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন যে একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হচ্ছে।

 Train Fire Incident In Odisha Balasore : করমণ্ডল-দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ওড়িশার বালেশ্বরে মালগাড়িতে আগুন। রূপসা স্টেশনে স্টেশনারি সামগ্রী বোঝাই একটি ওয়াগনে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।  

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 
প্রাথমিক খবর অনুযায়ী, শুক্রবার রাত থেকেই ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। শনিবার একটু বেলার দিকে,  স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন যে একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে বালেশ্বর থেকে দমকলকর্মীরা রূপসা স্টেশনে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়। উল্লেখ্য, শুক্রবার রাতে বালুগাঁও রেলস্টেশনে কয়লা বোঝাই একটি পণ্যবাহী ট্রেনে  এরকম আগুন লেগে যায়।

 

জবলপুরে মালগাড়ির বগি লাইনচ্যুত হয়

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ৫ জুন মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়। এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়।  তবে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । রেলওয়ে কারখানার ভেতরে ট্রেন থেকে মালপত্র নামানোর সময় এই  ঘটনা ঘটে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয় , রেলের আধিকারিকরা এই ঘটনার খবর পেয়েই পৌঁছে যান ঘটনাস্থলে।  পরিস্থিতি তদারকি করেন তাঁরা। প্রতিবেদনে উল্লেখ, জবলপুর জেলার শাহপুরা ভিটোনি এলাকায় ভারত পেট্রোলিয়াম ডিপোর কাছে ঘটনাটি ঘটে। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআইকে রেলওয়ের এক সিনিয়র আধিকারিক জানান, এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।  

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস

তার আগে, রাজধানী এক্সপ্রেস একটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। রেল গেট ও লাইনের মাঝে আটকে ছিল একটি ট্র্যাক্টর। আর সেই সময়ই লাইন ধরে পের হওয়ার কথা রাজধানী এক্সপ্রেসের। আর একটু হলেই ঝাড়খণ্ডের বোকারোতে ঘটে যেত একটি বড় ট্রেন দুর্ঘটনা ! ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে ঘটনাটি  ঘটে। ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে গিয়েছিল। সেই সময় ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক কষে থামিয়ে দেয়। নইলে কী ঘটতে পারত সহজ অনুমেয়। 

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও শুকায়নি, থেকে যাবে বহুকাল। এরই মধ্যে পরপর রেল দুর্ঘটনার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। স্বাভাবিক ভাবেই সুরক্ষা নিয়ে ত্রস্ত মানুষ।    

আরও পড়ুন

 

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
Railway Rules : ট্রেনে বা স্টেশনে চিৎকার করে ফোনে কথা? উচ্চস্বরে রিল শোনা? ধরা পড়লেই এবার বড় শাস্তি, ঘোষণা রেলের
ট্রেনে বা স্টেশনে চিৎকার করে ফোনে কথা? উচ্চস্বরে রিল শোনা? ধরা পড়লেই এবার বড় শাস্তি, ঘোষণা রেলের
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget