এক্সপ্লোর

Ola Uber Strike : বড় খবর ! আজ ৬ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখবে ওলা, উবার এবং র‍্যাপিডোর চালকরা!

র শনিবার ৬ ঘণ্টার জন্য পরিষেবা দেবে না ওলা, উবার এবং র‍্যাপিডোর মতো রাইড-হেলিং অ্যাপের ড্রাইভাররা। 


কলকাতা : এক জায়গা থেকে আরেক জায়গায় ঝটিতি যাতায়াত। কিংবা ঝটপট জিনিসপত্র পাঠানো। অনেকেরই ভরসা সেই অ্য়াপ - ক্যাব । শুধু যাতায়াত নয়, কুরিয়র পরিষেবার জন্যও অনেকের ভরসা অ্যাপ ক্যাব। শনিবার দিনের বেশ কিছুটা সময় এই পরিষেবা ব্যাহত হতে পারে।  ভারতজুড়েই এর প্রভাব পড়বে। বিশেষ কিছু দাবি মেটানোর শনিবার ৬ ঘণ্টার জন্য পরিষেবা দেবে না ওলা, উবার এবং র‍্যাপিডোর মতো রাইড-হেলিং অ্যাপের ড্রাইভাররা। 

'অল ইন্ডিয়া ব্রেকডাউন' নামে এই প্রতিবাদের ফলে হাজার হাজার শ্রমিক কমপক্ষে ছয় ঘন্টার জন্য এই প্ল্যাটফর্মগুলি থেকে লগ আউট করতে পারেন। এই পদক্ষেপের ফলে ক্যাব পরিষেবা, অটো-রিকশা এবং অ্যাপ বাইক ট্যাক্সি বুকিংয়ে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

ধর্মঘট করবে কারা কারা? 

ভারতজুড়ে কর্মরত বেশ কয়েকটি শ্রমিক সংগঠন এই ধর্মঘটকে সমর্থন করছে। ধর্মঘটটি ডেকেছে তেলেঙ্গনা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU)। ইউনিয়নের তরফে জানানো হয়েছে এই ধর্মঘটের কারণ, অন্যায্য মূল্য নির্ধারণ এবং  দুর্বল নিয়ন্ত্রণ।  দাবি, মোটরযান অ্যাগ্রিগেটর নির্দেশিকা, ২০২৫ থাকা সত্ত্বেও অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মগুলি স্বাধীনভাবে ভাড়া নির্ধারণ করেই চলেছে।  ইউনিয়নের তরফে একটি পোস্ট করা হয়েছে।তাতে বলা হয়েছে,  "ন্যূনতম ভাড়া নেই। কোনও নিয়ন্ত্রণ নেই। সীমাহীন শোষণ। সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। লক্ষ লক্ষ অ্যাপ-ভিত্তিক চালককে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তুঅ্যাগ্রিগেটররা লাভবান হচ্ছে। সরকারের নীরবতার অর্থ প্ল্যাটফর্মের দায়মুক্তি।"

চালকদের কী কী দাবি?

চালকদের ইউনিয়ন সরকারের কাছে দুটি প্রধান দাবি পেশ করেছে। অটো, ক্যাব, বাইক ট্যাক্সি এবং অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিবহন পরিষেবাগুলির জন্য ন্যূনতম বেস ভাড়া চালকদের সঙ্গে কথা বলে তবেই স্থির করা দরকার। ইউনিয়নের দাবি, এই ভাড়াগুলি নির্দিষ্ট করার আগে ড্রাইভার এবং শ্রমিক ইউনিয়নের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা দরকার।  দ্বিতীয়টি হল যাত্রী বা পণ্য পরিবহনের জন্য ব্যক্তিগত, অ-বাণিজ্যিক যানবাহন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হোক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget