এক্সপ্লোর

পাক চিড়িয়াখানা থেকে উধাও ৫০০-র বেশি পশুপাখি

ইসলামাবাদের এই একমাত্র চিড়িয়াখানা জীবজন্তুর ওপর নির্যাতনের জন্য অবশ্য আগে থেকেই কুখ্যাত।

ইসলামাবাদ: পাকিস্তানের ইসলামাবাদের মার্ঘাজার চিড়িয়াখানা থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে ৫১৩টি জীবজন্তু। পাকিস্তানের সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। চিড়িয়াখানাটির যাবতীয় দায়িত্ব আগে সামলাত ইসলামাবাদ মেট্রোপলিটান কর্পোরেশন (আইএসমি)। গত মে মাসে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে চিড়িয়াখানার দায়িত্ব যায় ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ডের( আইডব্লুএমবি) হাতে। আগে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা ২০১৯ সালের জুলাই মাসে পশু-পাখির যে তালিকা দিয়েছিলেন তাতে মোট ৯১৭টি বিভিন্ন প্রজাতির পশু ও পাখি চিড়িয়াখানায় ছিল।   ১৬ জুলাই চিড়িয়াখানার চার্জ হস্তান্তর ঘটে। তাতে স্বাক্ষর করেন চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর বিলাল খিলজি, ক্লাইমেট চেঞ্জ বায়োডাইভার্সিটি মন্ত্রকের ডিরেক্টর নঈম আসরফ রাজা ও আইডব্লুএমবি-র ডিরেক্টর আনিসুর রেহমান। নতুন কর্তৃপক্ষ হিসেব মিলিয়ে দেখিয়েছেন যে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ৪০৪টি পশু-পাখি। হিসেবে মিলছে না এখানেই। ৯১৭ কেমন করে কমে ৪০৪ হয়ে গেল! ইসলামাবাদের এই একমাত্র চিড়িয়াখানা জীবজন্তুর ওপর নির্যাতনের জন্য অবশ্য আগে থেকেই কুখ্যাত। দেখা যাচ্ছে আগের তালিকায় ২৫৫টি বিভিন্ন প্রজাতির হাঁস ছিল। নতুন তালিকায় তারা বিলকুল নেই। নীলগাই ১৮ থেকে কমে হয়েছে ১৬টি। ইউরিয়াল ১১ থেকে কমে মাত্র ৪টি হয়েছে। জেব্রা কমেছে একটি। চিঙ্কারা কমে ৭ থেকে হয়েছে ৩। আবার বার্কিং ডিয়ার, হগ ডিয়ার কেমন করে বেড়ে গিয়েছে একটি দুটি করে। মালার্ড হাঁস ১০৮ থেকে কমে হয়েছে ৭৪। রোজ রিংগড প্যারাকিট ১৩৬ থেকে কমে হয়েছে মাত্র ৩০। উধাও হওয়া পশু-পাখিগুলি এই লকডাউনের মাঝে হারিয়েছে বা চুরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
US-Israel Relations: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget