এক্সপ্লোর

Arvind Kejriwal: 'গ্রেফতারি বেআইনি, অবিলম্বে মুক্তি দিতে হবে', ED-কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল

Arvind Kejriwal Arrested: রবিবার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। 

নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বেআইনি ভাবে তাঁকে গ্রেফতার হয়েছে বলে দাবি করলেন তিনি। জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের। অবিলম্বে নিজের মুক্তি চেয়ে সেখানে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। রবিবার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। (Arvind Kejriwal)

শনিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। ED-র হাতে গ্রেফতারি এবং রিম্যান্ড অর্ডারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রবিবারই হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর আবেদনের শুনানি করতে হবে বলে আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, অবিলম্বে হেফাজত থেকে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে তাঁর। (Arvind Kejriwal Arrested) রবিবার জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি চেয়ে আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। 

আদালতে কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর গ্রেফতারি এবং ED-র রিম্যান্ড অর্ডার, দু'টোই বেআইনি। অবিলম্বে মুক্তি পাওয়ার অধিকারী তিনি। এর আগে, বৃহস্পতিবার রাতে, গ্রেফতারির ঠিক পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত থেকে আবেদন তুলে নেন তিনি। আম আদমি পার্টি সূত্রে খবর, ED যে বেআইনি ভআবে হেফাজতে নিয়েছে তাঁকে, সবার আগে সেই নিয়ে আদালতে লড়তে চান কেজরিওয়াল। সেই মতো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: India Summons German Envoy: কেজরিওয়ালের গ্রেফতারিতে গণতান্ত্রিক নীতির উল্লেখ জার্মানির, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলছে দিল্লি

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করে ED, তার ঠিক কয়েক ঘণ্টা আগেই রক্ষাকবচের আবেদন জানিয়ে খালিহাতে আদালত থেকে ফিরতে হয়েছিল কেজরিওয়ালকে। আদালত রক্ষাকবচ দিতে রাজি না হওয়ার ঠিক পর পরই কেজরিওয়ালের বাড়িতে হাজির হন ED আধিকারিকরা এবং দিল্লি পুলিশের একটি টিম। ফোন কেড়ে নেওয়া হয় তাঁর। রাতেই গ্রেফতার করা হয়।

কেজরিওয়ালকে হেফাজতে নিতে আদালতে যে রিম্যান্ড আবেদন জমা দেয় ED, তাতে কেজরিওয়ালকে আবগারি দুর্নীতির 'মূল যড়যন্ত্রকারী' বলে উল্লেখ করা হয়। জেলবন্দি  মণীশ সিসৌদিয়া, কে কবিতার সঙ্গে কেজরিওয়ালের সরাসরি যোগাযোগ ছিল বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারীরা। সুরা নীতি ঠিক করা থেকে গোটা প্রক্রিয়ায় কেজরিওয়াল সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করে ED. যদিও আদালতে কেজরিওয়াল জানিয়েছেন, আবগারি দুর্নীতির যে অভিযোগ, তাতে কোনও ভাবে যুক্ত নন তিনি। ED-র হাতে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। এবার সরাসরি দিল্লি হাইকোর্টের গেলেন ED-র বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget