এক্সপ্লোর

Arvind Kejriwal Health: দেওয়া হচ্ছে না ইনসুলিন, জেলে কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত? অভিযোগ তুলল AAP

Arvind Kejriwal Arrested: টাইপ টু ডায়বিটিসের রোগী কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন পৌঁছেছে আদালত পর্যন্ত।

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির তিহাড় জেলে এই মুহূর্তে বন্দি রয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্য়ে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তাঁর দল Aam Aadmi Party এবং বিজেপি বিরোধী শিবির। সেই আবহেই এবার আরও মারাত্মক অভিযোগ তুলল AAP. তাদের দাবি, জেলের মধ্যে কেজরিওয়ালকে মেরে ফেলার চক্রান্ত চলছে। ডায়বিটিসের রোগী কেজরিওয়ালকে ইনসুলিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। (Arvind Kejriwal Health)

টাইপ টু ডায়বিটিসের রোগী কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন পৌঁছেছে আদালত পর্যন্ত। ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু আদালতে তার বিরোধিতা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED-র দাবি, কেজরিওয়াল ইচ্ছাকৃত ভাবে জেলের মধ্যে মিষ্টি, কলা, আম, লুচি, আলুর তরকারি খেয়ে চলেছেন, যাতে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জামিন পেতে পারেন। (Arvind Kejriwal Arrested)

সেই আবহেই বৃহস্পতিবার মারাত্মক অভিযোগ তুলল AAP. তাদের দাবি, গত কয়েক দিন ধরে লাগাতার কেজরিওোয়ালের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে। বার বার আবেদন জানানো সত্ত্বেও তিহাড় কর্তৃপক্ষ কেজরিওয়ালকে ইনসুলিন দিচ্ছেন না। Aap নেত্রী অতিশীর অভিযোগ, কেজরিওয়ালকে মেরে ফেলার চক্রান্ত চলছে। তাই এমন আচরণ হচ্ছে তাঁর সঙ্গে। 

আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: কলা-মিষ্টি খেয়ে ইচ্ছাকৃত ভাবে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল, আদালতে দাবি ED-র

সংবাদমাধ্যমে এদিন মুখ খোলেন অতিশী। তিনি বলেন, "এ কী ধরনের ষড়যন্ত্র যে ৩০ বছর ধরে ডায়বিটিসে ভুগছেন যে রোগী, তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না? কেজরিওয়ালকে কি প্রাণে মেরে ফেলার চক্রান্ত করছে ওরা? নির্বাচনে কেজরিওয়ালকে হারাতে পারবে না BJP. তাই আজ জেলের মধ্যে কেজরিওয়ালকে মেরে ফেলার চক্রান্ত চলছে।"

অতিশী জানিয়েছেন, রক্তে শর্করার মাত্রায় ভারসাম্য় রাখতে দিনে ৫৪ ইউনিট ইনসুলিন নিতেন কেজরিওয়াল। গত ৩০ বছর ধরে টাইপ ২ ডায়বিটিসের সঙ্গে যুঝছেন তিনি। তাঁর জন্য বাড়ির খাবার জেলে পাঠানোয় অনুমতি দিয়েছে আদালত। নির্দিষ্ট ডায়েট রয়েছে কেজরিওয়ালের, যাতে তাঁর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে। কিন্তু BJP নিজেদের সহযোগী ED-র মাধ্যমে কেজরিওয়ালের স্বাস্থ্যে আঘাত হানছে বলে দাবি অতিশীর।

কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে এদিন আদালতেও সংঘাত বাধে তাঁর আইনজীবী এবং ED-র মধ্যে। কেজরিওয়াল ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে তার বিরোধিতা করে ED. আদালতে সমবেদনা কুড়িয়ে জামিন পেতে কেজরিওয়াল ইচ্ছাকৃত ভাবে মিষ্টি, মিষ্টি ফল, লুচি-তরকারি খাচ্ছেন বলে দাবি করে তারা। কিন্তু জেলের মধ্যে কেজরিওয়াল এসব কোথা থেকে পাচ্ছেন, পাল্টা প্রশ্ন তোলেন কেজরিওয়ালের আইনজীবী। সংবাদমাধ্যমে শিরোনাম তৈরি করতেই কেজরিওয়াল এমন দাবি করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget