এক্সপ্লোর

Nitish Kumar: ‘গিরগিটিও লজ্জা পাবে’, ‘আয়ারাম গয়ারাম’, নীতীশের শিবিরবদলে শোরগোল, BJP থেকে নিন্দা দিলীপেরও

Politicians React on Nitish: নীতীশ যে এমন করবেন, তা আগে থেকেই জানা ছিল বলে দাবি বিজেপি বিরোধী শিবিরের। আবার বিজেপি-র অন্দর থেকেও নীতীশকে কটাক্ষ করেছেন কেউ কেউ। 

পটনা: 'পল্টুরাম' উপমা সার্থক করে আবারও শিবির বদলালেন নীতীশ কুমার (Nitish Kumar)। বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, সেখান থেকে বেরিয়ে গিয়ে হাত মেলালেন বিজেপি-র সঙ্গে। বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরে যোগ দিলেন। সেই নিতে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে রাজনৈতিক মহল। নীতীশ যে এমন করবেন, তা আগে থেকেই জানা ছিল বলে দাবি বিজেপি বিরোধী শিবিরের। আবার বিজেপি-র অন্দর থেকেও নীতীশকে কটাক্ষ করেছেন কেউ কেউ। (Politicians React on Nitish) 

নীতীশ নিজের সিদ্ধান্তের কথা জানানোর পরই মুখ খোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি বলেন, "আগে উনি এবং আমরা একসঙ্গে লড়াই করতাম। লালুজি এবং তেজস্বীর সঙ্গে যখন কথা হল, ওঁরাও বললেন, নীতীশ চলে যাচ্ছেন। থাকার হলে উনি থেকে যেতেন। আমরা জানতামই। কিন্তু I.N.D.I.A জোটকে ধরে রাখতে ভুল বার্তা দিতে চাইনি। লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদব আগেই জানিয়েছিলেন। তাঁদের কথাই সত্যি হল। দেশে এমন আয়ারাম, গয়ারাম রয়েছেন অনেকে।"

কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নীতীশ কুমার হামেশাই রাজনৈতিক সঙ্গী বদলান। রং বদলানোর ক্ষেত্রে গিরগিটিকেও টেক্কা দিচ্ছেন উনি। এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন না বিহারের মানুষজন। যাঁরা আগুবের ডগায় নাচিয়েছেন, তাঁদের ভুলবেন না। বোঝাই যাচ্ছে, প্রধানমন্ত্রী এবং বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রা দেখে ভয় পেয়েছেন। নজর ঘোরাতে এই রাজনৈতিক চিত্রনাট্য বুনেছেন'।

লালুপ্রসাদ যাদবের ছেলে, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের বক্তব্য, "জোটধর্ম পালন করতে সংযমী ছিলাম আমরা। একটা কথা স্পষ্ট করে বলে দিই, খেলা সবে শুরু হয়েছে। এখনও বাকি আছে খেলা। আপনারা লিখে নিন, ২০২৪ সালেই সংযুক্ত জনতা দলটি উঠে যাবে।"

নীতীশকে নিয়ে এদিন মুখ খোলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরও। তাঁর কথায়, "আমি তো গোড়া থেকেই বলে আসছি, যে কোনও সময় ডিগবাজি খেতে পারেন নীতীশ কুমার। শিবির বদলানো ওঁর রাজনৈতিক পরিচয় হয়ে উঠেছে। উনি পল্টুমার। তবে এতে আরও একটি বিষয় স্পষ্ট হল যে, শুধু নীতীশ কুমার নন, বিজেপি-র সব নেতাও পল্টুমার। এতদিন নীতীশকে কাঠগড়ায় তুলছিলেন ওঁরা। এখন আবার বুকে টেনে নিলেন।"

বর্ষীয়ান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা বিজেপির সঙ্গে যাচ্ছেন, মানুষের সঙ্গে বিশ্বাসভঙ্গ করছেন।" কংগ্রেসের পবন খেরা বলেন, "নবম বারের জন্য শপথ নিচ্ছেন। বিবেকবোধ নিশ্চয়ই ঢের আগেই বিসর্জন দিয়েছেন। উনি যা ইচ্ছা বলতে পারেন। ভাল কাজের জন্য ইতিসা নাম উঠতে পারত ওঁর। কিন্তু নিজে এই পরিস্থিতি ডেকে এনেছেন। ঘরে ঘরে ওঁকে নিয়ে হাসাহাসি হচ্ছে। উনি হাসির পাত্র হতে চাইছেন, সম্পূর্ণ ওঁর একার সিদ্ধান্ত।"

AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "নীতীশ কুমার, তেজস্বী যাদব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত বিহারবাসীর কাছে ক্ষমা চাওয়া। বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওঁরা। বিশেষ করে নীতীশ কুমার। রাজনৈতিক সুবিধাবাধী বললেও কম  বলা হয়। সব রেকর্ড ভেঙে দিয়েছেন উনি। আমি গোড়া থেকে বলে আসছি, নীতীশ বিজেপি-রই হাত ধরবেন। তেজস্বীকে প্রশ্ন করতে চাই, এখন কেমন অনুভূতি হচ্ছে? আমাদের চার বিধায়ককে ভাঙিয়ে নিয়েছিলেন। সেই যন্ত্রণা বুঝতে পারছেন তো? বিহারে নীতীশ কুমার বিজেপি এবং আরএসএস-এর মুখ হয়েই থাকবেন শুধু। যতদিন বাঁচবেন, মুখ্যমন্ত্রী থাকতে চান নীতীশ আর বিজেপি যেনতেন প্রকারে ক্ষমতায় থাকতে চায়।"

আগের বার জোট ভেঙে বেরিয়ে নীতীশ বেরিয়ে এলে, আর তাঁকে ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছিল বিজেপি। কিন্তু এদিন নীতীশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের বিজেপি নেতারা। যদিও বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায় কটাক্ষ শোনা গিয়েছে। নীতীশকে নিয়ে তাঁর বক্তব্য, "নীতীশের অভ্যাস আছে, প্রতি ২ বছরে একবার করে শপথগ্রহণ করেন। একবার ভোটে জিতে তিনবার-চারবার শপথগ্রহণ করতে হয়। এরকম রাজনীতি দেশে বন্ধ হওয়া দরকার।"

আরও পড়ুন: Nitish Kumar: ‘মমতাকে দিয়ে খড়্গের নাম বলায় কংগ্রেস’, প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হতে পেরেই কি I.N.D.I.A ছাড়লেন নীতীশ?

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
India Poverty Rate: কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে

ভিডিও

Odisha News | ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । চলছে উদ্ধারকাজ
Locket On Mamata |
Abhishek Banerjee |
CM Suvendu Adhikari |
Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget