এক্সপ্লোর

Asaduddin Owaisi : '৮ টা বাচ্চার জন্ম দিন, কে আটকেছে, আমার তো ৬ টা'...বিজেপি নেত্রীর বক্তব্যের পাল্টা ওয়েইসির

ওয়েইসি বলেছেন, 'আমার তো দাড়ি সাদা হতে চলল, ৬ সন্তান আমার...আপনাকে কে আটকেছে?'

'আপনিও দিন না ৮ বাচ্চার জন্ম, কে বারণ করেছে?'এভাবেই বিজেপি নেত্রীর নাম না করে আক্রমণ শানালেন এআইএমএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এখানেই থামেননি তিনি। বলেছেন, 'আমার তো দাড়ি সাদা হতে চলল, ৬ সন্তান আমার...আপনাকে কে আটকেছে?'

কিছুদিন আগেই বিজেপি নেত্রী নবনীত রানা  আক্রমণ শানিয়ে বলেন,  'ওরা ১৯ টা করে সন্তান জন্ম দিচ্ছে। আমি সব হিন্দু ভাইবোনেদের অনুরোধ করব, আপনারা তিন থেকে চারটি সন্তান জন্ম দিন। এটা সমস্ত হিন্দুদের করা উচিত।তাঁর দাবি, দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলিকে কমপক্ষে তিন থেকে চারটি সন্তান নিতে হবে নইলে  ভারতের জনসংখ্যার গঠন পাকিস্তানের মতো হয়ে যেতে পারে।  নবনীত বলেছিলেন, 'আমি সব  হিন্দুদের কাছে আবেদন করছি..শোনো, এসব লোকজন  খোলাখুলিভাবে বলে,যে তাদের চার স্ত্রী এবং ১৯টি সন্তান রয়েছে। আমি পরামর্শ দিচ্ছি , আমাদের কমপক্ষে তিন থেকে চারটি সন্তানের জন্ম দেওয়া উচিত।'

ওয়েইসি বলেন, 'আমার ছয়টি সন্তান আছে এবং আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে। কেউ বলেছে যে একজনের চারটি সন্তান হওয়া উচিত। চারটি কেন? আটটি সন্তানের জন্ম দাও, কে তোমাকে বাধা দিচ্ছে?' মহারাষ্ট্রের আকোলায় এক সমাবেশে বলেন মিম-সুপ্রিমো। নবনীতের নাম না করেই তাঁর চ্যালেঞ্জ, 'সবাই বলছে আরও সন্তান নেওয়ার কথা। তুমি এখনই কেন করছ না? আমি তোমাকে ২০টি সন্তান নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এটা কী ধরণের রসিকতা  ! '           

ওয়েইসির বক্তব্যের জবাবে বিজেপি নেতা নবনীত রানা বলেন, "গণতন্ত্র বদলে যাচ্ছে। ওয়েইসির উচিত এই বিষয়ে কথা বলা। যদি আপনি এই দেশে থাকতে চান, তাহলে আপনাকে সংবিধানকে সম্মান করতে হবে।" শুধু তাই নয়, নবনীত রানা ওয়েইসির ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবিও করেন। তিনি বলেন, "আসাদুদ্দিন ওয়াইসিকে পাকিস্তানে পাঠানো উচিত। তার সেখানে যাওয়া উচিত এবং ১০টি নয়, ২০টি সন্তান থাকা উচিত।" নবনীত রানা আরও বলেন, "ওয়েইসি, আমরা জানি তোমার মনে কী চলছে। গণতন্ত্রের কথা বলো। তুমি সংসদের একজন সদস্য। তুমি সংবিধানকে সম্মান করো না। তুমি ভারত মাতা কী জয় বলো না। তুমি বন্দে মাতরম বলো না, তাহলে তুমি এই দেশে কী বিশ্বাস করো?"          

 

 

 

 

 

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget