এক্সপ্লোর

Assam Floods: অসমে বন্যার জেরে মৃত ৬, নদীগুলির জল বেড়ে বিপদে প্রায় ২ লক্ষ

Assam Floods: অসমে বন্যার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। ৯টি জেলা বন্যাকবলিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও প্রায় ২ লক্ষ মানুষ। ফের বৃষ্টির পূর্বাভাসে বেড়েছে আতঙ্ক।

গুয়াহাটি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সঙ্গে সঙ্গে সময়ের আগে বর্ষা ঢোকার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমেও(Assam floods) ৷ গত রবিবার থেকে টানা হয়ে যাওয়া প্রবল বৃষ্টিতে অসমের বিভিন্ন নদী হু হু করে বেড়েছে জলস্তর ৷ যার জেরে নিম্ন অসমের বেশিরভাগ জেলা জলমগ্ন ৷ এর জেরে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৬ জনের মৃত্যু হয়েছে আর বিপদে পড়েছেন প্রায় দু লক্ষ মানুষ।

অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, রবিবার থেকে প্রবল বৃষ্টির জেরে নটি জেলা বন্যার কবলে পড়েছে ৷ বন্যা কবলিত জেলায় ভোগান্তির শিকার হয়েছেন প্রায় দু লক্ষ মানুষ ৷ যার মধ্যে বরাক উপত্যকার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

 ব্রহ্মপুত্র নদ সহ রাজ্যের বেশিরভাগ নদীর জলস্তর বাড়ায় নগাঁও,হাইলাকান্দি, পশ্চিম কার্বি আংলং, করিমগঞ্জ, কাছাড়, হোজাই, গোলাঘাট,ডিমা-হাসাও এবং কার্বি আংলং জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চল বন্যাদুর্গত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট এক লক্ষ ৯৮ হাজার ৮৫৬ জন। এখনও পর্যন্ত  রাজ্যের মোট নটি জেলার ৩৮৬টি গ্রাম বন্যায় জলমগ্ন। এর মধ্যে কাছাড়ের ১৫০টি ও করিমগঞ্জের ১০০টি গ্রাম রয়েছে। করিমগঞ্জ জেলায় বন্যাদুর্গত মানুষের সংখ্যা ৩৬ হাজার ৯৫৯ জন৷ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার ২৩৯ হেক্টর চাষের ক্ষেত। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের জন্য মোট ১১০টি ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ তাতে এখনও পর্যন্ত আশ্রয় নিয়েছেন ৩৫৬৪০ জন ৷ 

বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে বন্যাদুর্গতদের উদ্ধারের কাজ শুরু হয়েছে৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও জরুরি পরিষেবা, সিভিল ডিফেন্সের সদস্যদের পাশাপাশি ওই কাজে হাত লাগিয়েছে রাজ্য প্রশাসনও। বন্যাদুর্গতদের মধ্যে এখনও পর্যন্ত ত্রাণ হিসেবে ৫৮২ কুইন্টাল চাল, ৪৯৯ কুইন্টাল ডাল, ২৭ কুইন্টাল নুন ও ২ হাজার ১৪০ লিটার সরষের তেল বিলি করা হয়েছে ৷

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির জেরে ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদ ও কপিলি নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে গেছে ৷ অসমের পাশাপাশি উত্তর-পূর্বের জেলাগুলিতে আগামী পাঁচদিন অনবরত বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ যার জেরে আরও আতঙ্কিত মানুষ ৷

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: আজ ভোটযুদ্ধের শেষ দফা, মোদি-অভিষেক-সহ নজরকাড়া প্রার্থী কারা ? বঙ্গের ৯-সহ দেশজুড়ে ৫৭ কেন্দ্রে লড়াই

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget