এক্সপ্লোর

গো সংরক্ষণে এবার বিল আনার সিদ্ধান্ত অসম সরকারের

কেন এই বিল? এদিন অসমের রাজ্যপাল জগদীশ মুখী জানিয়েছেন, রাজ্যের বাইরে গরু পাচার রুখতে  রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে।

নয়াদিল্লি: গো সংরক্ষণে এবার বিল আনতে চলেছে অসম সরকার। গতকাল, শনিবার এই কথা জানালেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী। তিনি বলেন, রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে।

কেন এই বিল? এদিন অসমের রাজ্যপাল জগদীশ মুখী জানিয়েছেন, রাজ্যের বাইরে গরু পাচার রুখতে  রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল পেশ করতে পারে। রাজ্যপাল অসমের ১৫ তম বিধানসভায় প্রথমবার বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ গরুকে পবিত্র মনে করে এবং তার পুজো করে। শুধু তাই নয়, তাঁর কথায়, গরু জীবনদায়ী দুধ দেয়।

শনিবার রাজ্যপাল বলেন, আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণের জন্য বিল আনতে চলেছে। যার মূল উদ্দেশ্য রাজ্যের বাইরে কোনও গরু পাঠানো যাবে না। একইসঙ্গে তিনি বলেন, গরুদের সুরক্ষা ব্যবস্থায় আর গরুর প্রতি হিংসাত্মক ঘটনা বরদাস্ত করবে না রাজ্য সরকার। কোনও ব্যক্তি যদি রাজ্যের বাইরে গরু পাচারের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। যেসব রাজ্য ইতিমধ্যেই এই আইন এনেছে, সেই তালিকায় যোগ হবে অসমের নামও।

এর আগে গত বছর ডিসেম্বর মাসে কর্নাটক বিধানসভায় পাশ করা হয় গো-রক্ষা ও গো-নিধন সংক্রান্ত বিশেষ বিল।গো-সংরক্ষণের ব্যাপারে আর এক বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশ আগেই আইনি পদক্ষেপ করেছে। যোগী আদিত্যনাথের  রাজ্যে গো-হত্যা রুখতে ২০২০ সালের শুরুতেই অর্ডিন্যান্স আনা হয়। তাতে ঠিক হয়, গো-হত্যা করলে কঠোর শাস্তি দেওয়া হবে। জানানো হয়, গো হত্যা করলে হতে পারে ৫-১০ বছরের জেল। একইসঙ্গে মোটা অঙ্কের জরিমানার কথাও বলা হয়। তার আগেই গো-সম্পদ রক্ষার জন্য ‘কাউ সাফারি’ বা গো-পর্যটন প্রকল্পও চালু করে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের পথে হেঁটেই কার্যত একইভাবে রাজ্যে গো-সম্পদ রক্ষায় গো-মন্ত্রক গঠনের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget