এক্সপ্লোর

Assam Madrassa Ban: ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা চালু’র লক্ষ্যে সরকারি মাদ্রাসা উঠে গিয়ে হবে সাধারণ স্কুল, অসম বিধানসভায় বিল পেশ

হিমন্তকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, আমরা একটি বিল পেশ করেছি, যার মাধ্যমে সব মাদ্রাসাকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে, আগামীদিনে সরকার কোনও মাদ্রাসা প্রতিষ্ঠা করবে না। শিক্ষা ব্যবস্থায় প্রকৃত ধর্মনিরপেক্ষতা চালুর লক্ষ্যে এই বিল পেশ করতে পেরে আমরা খুশি। বেসরকারি মাদ্রাসাগুলি নিয়ন্ত্রণ ও বাতিল করা এই বিলের লক্ষ্য নয় বলেও জানান তিনি।

গুয়াহাটি: সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সোমবার অসম বিধানসভায় সরকার-পরিচালিত সব মাদ্রাসা তুলে দেওয়ার ব্যাপারে বিল পেশ করল ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিরোধী শিবিরের প্রতিবাদ, আপত্তি উপেক্ষা করেই বিলটি পেশ করেন সভায়। সরকারি মাদ্রাসাগুলিকে আপার প্রাইমারি, হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলে পরিণত করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে এও জানান, ওই স্কুলগুলির শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারীদের পদ, বেতন,ভাতা ও চাকরির শর্তে কোনও পরিবর্তন হচ্ছে না। আজ পেশ হওয়া বিলের উদ্দেশ্য, দুটি চলতি আইন অসম মাদ্রাসা শিক্ষা (প্রাদেশিকীকরণ) আইন, ১৯৯৫, অসম মাদ্রাসা শিক্ষা (কর্মচারীদের চাকরির প্রাদেশিকীকরণ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন) আইন, ২০১৮ এর বিলোপ ঘটানো। হিমন্তকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, আমরা একটি বিল পেশ করেছি, যার মাধ্যমে সব মাদ্রাসাকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে, আগামীদিনে সরকার কোনও মাদ্রাসা প্রতিষ্ঠা করবে না। শিক্ষা ব্যবস্থায় প্রকৃত ধর্মনিরপেক্ষতা চালুর লক্ষ্যে এই বিল পেশ করতে পেরে আমরা খুশি। বেসরকারি মাদ্রাসাগুলি নিয়ন্ত্রণ ও বাতিল করা এই বিলের লক্ষ্য নয় বলেও জানান তিনি। সেইসঙ্গে বলেন, বিলের লক্ষ্য ও কারণ সংক্রান্ত বিবৃতিতে ‘বেসরকারি’ শব্দটা ঢোকানো ভুল হয়েছে। কংগ্রেস ও অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বিলের বিরোধিতা করেছে বলে জানিয়ে তিনি স্পষ্ট বলেন, তা সত্ত্বেও বিলটি পাশ করাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ও তা পাশ হবেই। গোটা অসমে ৬১০টি সরকার পরিচালিত মাদ্রাসা আছে বলে আগে জানিয়েছিলেন হিমন্ত। প্রসঙ্গত, কোভিড নিয়ন্ত্রণবিধি মেনেই আজ অসম বিধানসভার তিনদিনের শীতকালীন অধিবেশন শুরু হয়। সকালেই হিমন্ত ট্যুইট করেন, আজ মাদ্রাসার প্রাদেশিকীকরণ বাতিলের লক্ষ্যে বিল পেশ করব। বিলটি পাশ হলেই অসমে সরকারের মাদ্রাসা চালানোর রীতি বন্ধ হবে, যা এককালে প্রাক-স্বাধীনতা কালে অসমে শুরু করেছিল মুসলিম লিগ সরকার। পাশাপাশি বলেন, ১৯৩৪ সালে অসমের প্রধানমন্ত্রী স্যার সৈয়দ সাদুল্লার নেতৃত্বে মুসলিম লিগ সরকার ক্ষমতায় থাকার সময় মাদ্রাসা শিক্ষা চালু হয়, রাজ্য মাদ্রাসা বোর্ডও গঠিত হয়। ম্যাট্রিক স্তর পর্যন্ত স্বাভাবিক কোর্সেও ৫০ নম্বরের একটা অধ্যায় রাখা হয় কোরান শিক্ষার ওপর। গতকাল অসম মন্ত্রিসভা ঠিক করে, শিক্ষা ব্যবস্থায় সংস্কার ঘটিয়ে তাকে ধর্মনিরপেক্ষ করে তোলা হবে , তাই এখন সব হাই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর যে কোনও প্রতিষ্ঠানের মতো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে।

সেরা শিরোনাম

ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget