এক্সপ্লোর

Kashmir Terror Attack:পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল

Kashmir News Update: পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক।

কলকাতা: কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝারা হয়ে গিয়েছেন ২৬ জন। আর সেই জঙ্গিদের কার্যকলাপকে সমর্থনে মন্তব্য করে পুলিশের জালে বিধায়ক। অসম থেকে গ্রেফতার করা হল AIUDF বিধায়ক আমিনুল ইসলামকে। আগামীকাল তাকে পেশ করা হবে আদালতে। 

পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''

মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। যে ঘটনায় ৩ জন বাঙালি সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ তদন্ত চালাচ্ছে NIA. সূত্রের খবর,  জঙ্গিদের সঙ্গে স্থানীয়দের যোগসাজশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে NIA. গত কয়েকদিনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। পহেলগাঁওয়ের জঙ্গিদের সম্পর্কে আরও বেশি তথ্য জোগাড় করতে চিকিৎসকদের অনুমতি নিয়ে আহতদের বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে। জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
 
এই হামলার ঘটনায় আটকের সংখ্যা ২ হাজার। জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট জারি
রয়েছে। চলছে চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা শুনশান। পহেলগাঁওজুড়ে শুধু ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় CRPF-এর চেকিং পয়েন্টে চলছে নজরদারি। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, পরীক্ষা করা হচ্ছে নথি। দোকানপাট বন্ধ। ভরা মরশুমে পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কাশ্মীরের বাসিন্দারা। জঙ্গি হামলার পর এবার রুজি-রোজগারে টান পড়ার আশঙ্কা। 
 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget