এক্সপ্লোর

অসমে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ছাত্র সহ করোনায় আক্রান্ত ৮, গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিল অসম সরকার

গুয়াহাটিতে তিন ও শিলচরে আরও চারজন পজিটিভ হওয়ায় অসমে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩।

গুয়াহাটি: রাজ্যের সবচেয়ে বড় হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিল অসম সরকার। বৃহস্পতিবার অসমে যে নতুন করে ৮জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে আছেন গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের এক পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ছাত্র। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার সকালে ট্যুইট করেন, করোনাভাইরাস রোগের উত্স সার্স-কোভ-২ পজিটিভ হয়েছেন ওই ছাত্র। গতকাল রাতে হাসপাতালের ওই ছাত্র পজিটিভ ধরা পড়ার জেরে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে স্ক্রিনিং ও গোটা গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল ভবন স্যানিটাইজ করতে হবে আমাদের। তাই নতুন রোগীদের জন্য সামনের কয়েকটা দিন হাসপাতাল বন্ধ করে দিতে হচ্ছে। যদিও ইতিমধ্যেই ভর্তি হওয়া রোগীদের ও নতুন লালারসের নমুনা সংগ্রহের জন্য বিশেষ আয়োজন করা হবে। জনস্বার্থেই সবার সহযোগিতা ও অনুভব প্রার্থনা করছি। ওই হাসপাতালের যে হস্টেলে ওই ডাক্তার ছাত্র থাকছিলেন, সেটি ও আরও একটি ছাত্রাবাসকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে সেখানকার সব আবাসিককে ভিতরে থাকতে বলা হয়েছে। গুয়াহাটিতে তিন ও শিলচরে আরও চারজন পজিটিভ হওয়ায় অসমে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। গতকালই বিশ্বশর্মা জানিয়েছিলেন, গতকাল বাইরের রাজ্য থেকে আসা একটি বাসের যাত্রী, শোনিতপুরের ঢেকিয়াজুলির এক কুখ্যাত গাড়ি চোর করোনা পজিটিভ ধরা পড়ে। বাসের বাকি সব যাত্রী, চালককে কোয়ারেন্টিন করা হয়। শিলচরের ১১টি জায়গাকে কনটেনমেন্ট জোনও ঘোষণা করা হয়। ৪২জন যাত্রীকে নিয়ে কোনও সামাজিক দূরত্ববিধি না মেনে বাসটি শিলচরে পৌঁছয়। একজন যাত্রীর লালারসের নমুনা সংগ্রহ করা হয় সাবধানতা অবলম্বনের জন্য। সে পজিটিভ ধরা পড়ে। তার নামে অনেকগুলি পুলিশি মামলা আছে। বাকি যাত্রীদের হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়। এই ঘটনার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়মবিধি শিথিল করার পর বাইরে থেকে ফেরা লোকজনকে হোম কোয়ারেন্টিন করার ক্ষেত্রে কৌশল বদল করে রাজ্য সরকার। আগে শুধুমাত্র যাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যেত, তাদেরই শুধু কোয়ারেন্টিন কেন্দ্রে পাঠানো বা টেস্ট করানো হত। বিশ্বশর্মা বলেন, এখন দেশের অন্য জায়গার রেড জোন থেকে ফেরা সবাইকেই অন্তত তিনদিন (শরীরে লক্ষণ দেখা না গেলেও) বাধ্যতামূলক কোয়ারেন্টন সেন্টারে থাকতে হবে, লালারসের নমুনা পরীক্ষার ফল না আসা অবধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget