এক্সপ্লোর

Syria Drone Attack:বিস্ফোরক-ঠাসা ড্রোন হামলা সিরিয়ার সামরিক প্রতিষ্ঠানে, নিহত অন্তত ১০০

100 Killed In Drone Attack:সামরিক প্রতিষ্ঠানে ড্রোন হামলায় রক্তাক্ত সিরিয়া, নিহতের সংখ্য়া অন্তত ১০০ বলে আশঙ্কা প্রশাসনের। গত কাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে 'হোমস' শহরের সেনা অ্যাকাডেমিতে ড্রোন হামলা চলে।

কলকাতা: সামরিক প্রতিষ্ঠানে (Military Establishment) ড্রোন হামলায় রক্তাক্ত সিরিয়া (Syria Drone Attack), নিহতের সংখ্য়া অন্তত ১০০ বলে আশঙ্কা প্রশাসনের। গত কাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে 'হোমস' (Central Homs City) শহরের সেনা অ্যাকাডেমিতে ড্রোন হামলা চলে। সেই সময় তখন ওই প্রতিষ্ঠানে 'গ্র্যাজুয়েশন' অনুষ্ঠান চলছিল। নিহতদের মধ্যে অন্তত ৯ জন সাধারণ বাসিন্দা, বলে দাবি খবর প্রশাসন সূত্রে। অন্তত ১২৫ জন জখম হয়েছেন। সিরিয়া প্রশাসন শুধু জানায়, জঙ্গি হামলাতেই রক্তাক্ত হয় ওই সেনা প্রতিষ্ঠান। কিন্তু ঠিক কোন জঙ্গি সংগঠন ওই হামলা করেছিল, কী ভাবেই বা সামরিক প্রতিষ্ঠানের মতো নিরাপত্তাঘেরা জায়গায় তারা এই হামলা চালাল, সেই ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটেছে সিরিয়া। কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায়স্বীকার করেনি।

আর কী জানা গেল?
সেনা প্রতিষ্ঠানে 'গ্র্যাজুয়েশন' অনুষ্ঠান তখন সদ্য শেষ হয়েছে। ঠিক তখনই, বিস্ফোরকে ঠাসা ড্রোনগুলি প্রতিষ্ঠান চত্বরে ঢুকে পড়ে। সিরিয়ার সেনার অভিযোগ, আন্তর্জাতিক মদতপুষ্ট জঙ্গিরাই এই কাণ্ডের নেপথ্যে। এদিকে সরকারি ভাবে নিহতের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়। সে দেশের স্বাস্থ্য়মন্ত্রী জানান, ৮০ জন মারা গিয়েছেন, জখম ২৮০। নিহতদের মধ্যে ৬ শিশুও রয়েছে বলে দাবি করেন তিনি। হতাহতের বাস্তব পরিসংখ্যান যা-ই হোক না কেন, প্রশাসনের বড় অংশের আশঙ্কা অচিরেই নিহতে সংখ্যা বাড়তে পারে। কারণ বৃহস্পতিবারের ড্রোন হামলায় আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজ যে 'হোমস' শহরের বুকে, সামরিক প্রতিষ্ঠানে এমন হামলায় অত্যন্ত বিচলিত সে কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র স্টেফান দুজারিক। একই সঙ্গে উত্তর পশ্চিম সিরিয়ায় যে ভাবে জবাবি হামলা চলেছে, তা নিয়েও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের উদ্বেগের কথা জানান দুজারিক।

জবাবি হামলা..
সরকার-বিরোধী পক্ষের দখলে থাকা ইদলিব প্রদেশে জবাবি হামলায় অন্তত পাঁচ জনের প্রাণ গিয়েছে বলে দাবি 'ফার্স্ট রেসপন্ডার ' হিসেবে কাজ করে চলা এক সংগঠনের সদস্যদের। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধে জ্বলছে সিরিয়া। আন্তর্জাতিক মহলের বড় অংশ এ জন্য প্রেসিডেন্ট বাসার-অল-আসাদকেই দায়ী করেন। তিনি ক্ষমতায় আসার পর যে ভাবে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের উপর দমনপীড়ন শুরু করেছিলেন, তার পর থেকে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় সিরিয়া। এখনও পর্যন্ত এই গৃহযুদ্ধে অন্তত ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কবে থামবে মৃত্যুমিছিল? উত্তর অজানা। যুদ্ধ চলছেই।

 

আরও পড়ুন:লাইফ সার্টিফিকেট জমা এখন আরও সহজ, 'ফেস অথেন্টিকেশন' করবেন কীভাবে

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget