এক্সপ্লোর

নাড্ডার কনভয়ে ‘হামলা’, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধনকড়ের  রিপোর্ট চাইল কেন্দ্র

আজ ডায়মন্ডহারবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল।

কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের জানা গিয়েছে  একথা।

আজ ডায়মন্ডহারবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয়। ইটবৃষ্টিও হয়। নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির।  কয়েকটি গাড়ির কাচ ভাঙে।  সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়।  উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় শীর্ষ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। উড়ন্ত বোতলের ঘায়ে বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে আহত হন এক নিরাপত্তাকর্মী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যের মুখ্য সচিবকে কনভয়ে হামলার অভিযোগ নিয়ে চিঠি লিখেছেন। যেখানে নাড্ডাকে নিরাপত্তা দেওয়ার কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। উল্লেখ্য, ১২০ দিন দেশের বিভিন্ন প্রান্তে সফরে যাবেন নাড্ডা। বুধবার পশ্চিমবঙ্গের দুদিনের সফরের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।

 এই হামলার পরই আসরে নেমেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রেলমন্ত্রী পীযূয গয়াল এর নিন্দা করেন। এদিন শাহ ট্যুইটার হ্যান্ডলে লেখেন, দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাকে পশ্চিমবঙ্গে আক্রমণ করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই আক্রমণের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। ইচ্ছাকৃতভাবে এই হামলা কেন করা হল, শান্তিপ্রিয় মানুষের কাছে তার জবাবদিহি করতে হবে তৃণমূলকে। পীযূষ গয়ালও বলেছেন, এটা শুধু তাঁর উপর হামলার বিষয় নয়,  দেশের গণতন্ত্রের উপর আক্রমণ। শ্বাসরোধকারী গণতন্ত্র। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এটা স্পষ্ট যে বিজেপির জনপ্রিয়তা ওরা সহ্য করতে পারছে না। গণতন্ত্রকে স্তব্ধ করা হচ্ছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
News Live Blog: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget