এক্সপ্লোর

‘অ্যাজমা, শ্বাসকষ্ট ছিল’, আফগানিস্তানে মারা গিয়েছেন আল কায়দা প্রধান জওয়াহিরি?

লাদেন পাকিস্তানের আবোতাবাদে ২০১১-র মার্কিন সিল বাহিনীর নিঃশব্দ অপারেশনে নিহত হয়েছিলেন। হামজা নিহত হয়েছে বলে গত বছর ঘোষণা করে মার্কিন প্রশাসন। আল-মাসরিকে সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলে ধরা হত। চলতি বছরে ইরানে সে প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে।

ইসলামাবাদ: ওসামা বিন লাদেন খতম হওয়ার পর আল কায়েদার নেতৃত্ব যাঁর হাতে ছিল, সেই আয়মান আল জওয়াহিরি মারা গিয়েছেন বলে পাকিস্তান ও আফগানিস্তানের একাধিক সূত্রের দাবি। সোস্যাল মিডিয়াও মিশরের নাগরিক জওয়াহিরির মৃত্যুর খবরে সরগরম। সেই জল্পনাকেই সিলমোহর দিয়ে সেই সূত্রগুলি জানাচ্ছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। নভেম্বরেই কোনও এক সময় তিনি মারা গিয়েছেন। তাঁর শেষকৃত্য হয়েছে সাদামাঠা ভাবে। সামান্য কয়েকজন অনুগামীর সামনে। জওয়াহিরিকে শেষবার দেখা গিয়েছিল চলতি বছর আমেরিকায় ৯/১১-র আল কায়েদা হামলার বর্ষপূর্তিতে বেরনো একটি ভিডিও বার্তায়। জওয়াহিরির মৃত্যু সংবাদ সঠিক প্রমাণিত হলে পরিষ্কার, তা কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনটির ভবিষ্য়তের হাল কে ধরবে, সে ব্যাপারে এক গভীর শূন্যতা প্রকট করে দিল। যারা জওয়াহিরির পর সর্বোচ্চ নেতৃত্বে আসতে পারে বলে জল্পনা ছিল, তারা দুজনেই সম্প্রতি নিহত হয়েছে। একজন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। আরেকজন আবু মহম্মদ আল-মাসরি। লাদেন পাকিস্তানের আবোতাবাদে ২০১১-র মার্কিন সিল বাহিনীর নিঃশব্দ অপারেশনে নিহত হয়েছিলেন। হামজা নিহত হয়েছে বলে গত বছর ঘোষণা করে মার্কিন প্রশাসন। আল-মাসরিকে সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলে ধরা হত। চলতি বছরে ইরানে সে প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে। আরব নিউজ পাকিস্তান, আফগানিস্তানে বেশ কয়েকটি গোয়েন্দা সূত্রের সঙ্গে কথা বলেছে। তাদের খবর, আল কায়েদার হয়ে কাজ করা এক অনুবাদক বলেছেন, গত সপ্তাহে গজনীতে মারা গিয়েছেন জওয়াহিরি। তাঁর দাবি, অ্যাজমায় ভুগে মারা গিয়েছেন তিনি। তেমন কোনও চিকিত্সা হয়নি তাঁর। আফগানিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্ত ঘেঁষা এলাকার এক পাক নিরাপত্তা অফিসার বলেছেন, উনি আর বেঁচে নেই বলেই আমাদের ধারণা। আমরা নিশ্চিত, তাঁর স্বাভাবিক মৃত্যুই হয়েছে। আল কায়েদার একটি সূত্রেরও খবর, আমরা যতদূর জানি, শ্বাসকষ্টে ভুগে আফগানিস্তানে মারা গিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget