এক্সপ্লোর

রামমন্দির উদ্বোধন হল, ওদিকে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ কতদূর? কবে উদ্বোধন?

Ayodhya New Mosque: মসজিদ আজও নির্মাণ হয়নি। কেন ? অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার আবহে এই প্রশ্নটাও অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।

অযোধ্যা :  ২০১৯ সালের ৯ নভেম্বর। পাঁচশো বছরের বিতর্কের অবসান ঘটিয়ে  অযোধ্যার বিতর্কিত জমি-মামলায় রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। একশো চৌত্রিশ বছরের আইনি বিতর্কের অবসান ঘটে সেদিন। ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলে, অযোধ্যায় বিতর্কিত জমি ‘ বিরাজমান রামলালার’। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদের জন্য অন্যত্র ৫ একর জমি দিতে হবে। সরকার অধিগৃহীত জমি থেকেই ৫ একর জমি দিতে পারে কিংবা অযোধ্যায় অন্যত্র জমি দিতে পারে। ট্রাস্ট তৈরি করে অযোধ্যায় মন্দির নির্মাণ করতে হবে। 

সেই মসজিদ আজও নির্মাণ হয়নি। কেন ? অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার আবহে এই প্রশ্নটাও অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। উত্তরপ্রদেশের অযোধ্যা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ধান্নিপুর গ্রামে এই মসজিদ তৈরি হওয়ার কথা। সেখানে এখনও নেই মসজিদের ইট-কাঠ-পাথর। স্বল্প বসতির মাঝে পড়ে রয়েছে বড় একটি খালি জমি ।  

২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে বলা বলে, তাদেরকে পাঁচ একর জমি দেওয়া হবে, যেখানে তারা একটি মসজিদ তৈরি করতে পারবে। সেই জমিতে মসজিদটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ওয়াকফ বোর্ডের তৈরি করা সংস্থা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনকে (Indo-Islamic Cultural Foundation )।  

ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) উন্নয়ন কমিটির প্রধান হাজি আরফাত শেখ সম্প্রতি জানান, পবিত্র রমজান মাসের পর মে মাসে নির্মাণ কাজ শুরু হবে এবং মসজিদটি নির্মাণের জন্য লাগবে তিন থেকে চার বছর। 

আইআইসিএফ-এর সভাপতি জুফর আহমদ ফারুকি (president of the IICF)  জানিয়েছেন, আমরা তহবিলের জন্য কারও কাছে যাইনি। কোনও জন আন্দোলন ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ভারতীয় জনতা পার্টির সাহায্যে  তিন দশকেরও বেশি আগে থেকে অনুদান চাইতে শুরু করেছেন এবং  বর্তমানে ভারতের ৪০ মিলিয়ন মানুষের কাছ থেকে ৩০ বিলিয়ন টাকা সংগ্রহ করেছেন।  

আইআইসিএফ-এর সেক্রেটারি আতহার হুসেন বলেন, এই  নির্দিষ্ট জমিতে একটি ৫০০ শয্যার হাসপাতালও পরিকল্পনা করা হয়েছে। আগামী সপ্তাহে একটি ক্রাউড-ফান্ডিং ওয়েবসাইট চালু হবে বলে আশা করা হচ্ছে।  আতহার হুসেন একজন বিজেপি নেতাও। তিনি জানিয়েছেন, হজরত মোহাম্মদের নামানুসারে নতুন মসজিদের নাম হবে Masjid Muhammed bin Abdullah। । বাবরি মসজিদ নয় ! 

"আমাদের প্রচেষ্টা ছিল মানুষের মধ্যে শত্রুতা,ঘৃণাকে একে অপরের প্রতি ভালবাসায় পরিণত করা এবং রূপান্তর করা... আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে নিন বা না নিন " বলেন শেখ। "আমরা যদি আমাদের বাচ্চাদের এবং জনগণকে ভাল জিনিস শেখাতে পারি তবে এই সমস্ত লড়াই বন্ধ হয়ে যাবে।"

আরও পড়ুন : 

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।      

 

সেরা শিরোনাম

Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget