এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: মধ্যরাতে রামলালার মূর্তির আবির্ভাব থেকে প্রথম মামলা এবং মন্দিরনির্মাণ, একনজরে অযোধ্যার টাইমলাইন

Ram Mandir Inauguration: কোন পথে এগোয় ঘটনাবলী, দেখে নিন তার টাইমলাইন।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের অযোধ্যার ‘বিতর্কিত’ জায়গাকে কেন্দ্র করে রাম জন্মভূমি আন্দোলনের সূত্রপাত, যা বহু শতক ধরে ভারতে জটিল এবং বিতর্কিত বিষয় হিসেবে রয়ে গিয়েছে (Ram Mandir Inauguration)। কোন পথে এগোয় ঘটনাবলী, দেখে নিন তার টাইমলাইন। (Ayodhya Ram Mandir)

১৫২৮: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর ‘বিতর্কিত’ ওই জায়গা মসজিদ নির্মাণের নির্দেশ দেন। ওই জায়গা আসলে ভগবান রামের জন্মস্থান বলে বিশ্বাস করেন হিন্দুরা।

১৮৫৩: ‘বিতর্কিত’ ওই জায়গায় প্রথম বার হিন্দু-মুসলিম দাঙ্গা বাধে।

১৮৫৫-১৮৫৯: ‘বিতর্কিত’ ওই জায়গার নিয়ন্ত্রণ ঘিরে আইনি লড়াইয়ের সূচনা ঘটে। সাময়িক ভাবে হিন্দু এবং মুসলিম, দুই পক্ষকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

১৮৮৫: মসজিদের বাইরে রাম চবুতরায় বেদি তৈরির আবেদন জমা করেন মহন্ত রঘুবীর দাস। ফৈজাবাদ জেলা আদালতে আবেদন জমা দেন তিনি। তাঁর আবেদন খারিজ হয়।

আরও পড়ুন: Ram Mandir Movement: মোদির হাতে মন্দির উদ্বোধন অযোধ্যায়, সূচনা থেকে সমাপ্তি, রামজন্মভূমি আন্দোলনের নেপথ্যনায়ক যাঁরা

১৯৪৯: বাবরি মসজিদের ভিতর আচমকা ‘রামলালা’র মূর্তির আবির্ভাব ঘটে, তাকে ঘির অশান্তি বাধলে মসজিদে প্রবেশের অধিকার হারান মুসলিমরা।

১৯৫০-১৯৫৯: পুজো-অর্চনার অধিকার এবং জমির দখল চেয়ে আদালতের দ্বারস্থ হয় হিন্দু পক্ষ।

১৯৬২: মসজিদের মালিকানা চেয়ে আবেদন জানায় উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড।

১৯৮৪: তৎকালীন রাজীব গাঁধীর সরকার হিন্দুদের ওই বিতর্কিত জায়গায় পুজোর অনুমোদন দেয়, অশান্তি আরও ছড়ায়।

১৯৮৫-১৯৮৬: অযোধ্যার বিতর্কিত জায়গায় রামমন্দিরের নির্মাণ চেয়ে আন্দোলন শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ।

১৯৯০: বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি দেশ জুড়ে রথযাত্রার সূচনা করেন। বিহারে তাঁকে আটকানো হয় এবং গ্রেফতার করা হয়।

১৯৯২: করসেবকদের ভিড় বাবরি মসজিদ ধ্বংস করে। দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।

১৯৯৪: বাবরি মসজিদ ধ্বংস নিয়ে তদন্ত শুরু করে লিবারহান কমিশনকে নিযুক্ত করা হয়।

২০০২: গুজরাতে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়।

২০০২: এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ওই জায়গা নিয়ে শুনানি শুরু করে।

২০০৩: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিতর্কিত ওই জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু করে, মসজিদের নিচে হিন্দু কাঠামোর হদিশ মেলে।

২০১০:  এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ওই জায়গাকে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং ‘রামলালা’র হয়ে প্রতিনিধিত্ব করা হিন্দু মহাসভার মধ্যে তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয়।

২০১১-২০১৯: এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সব পক্ষ।

২০১৯: ঐতিহাসিক রায় শোনায় সুপ্রিম কোর্ট। বিতর্কিত ওই জায়গায় রামমন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়। অন্যত্র মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প জমি দিতে নির্দেশ দেয় সরকারকে।

২০২০: রামমন্দির নির্মাণের ভূমিপুজো হয় ওই জায়গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন।

২০২৪: মন্দির নির্মাণের কাজ এখনও চলছে। তার মধ্যেই ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন।

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget