এক্সপ্লোর

Ram Temple Threat Mail: উড়িয়ে দেওয়া হতে পারে অযোধ্যার রামমন্দির? এল হুমকি-চিঠি, চলছে চিরুণি তল্লাশি

Ayodhya Ram Temple: রামমন্দির ট্রাস্ট ছাড়াও বরাবাঁকি এবং চন্দৌলীর জেলাশাসকও হুমকি চিঠি পেয়েছেন।

প্রয়াগরাজ: অযোধ্য়ার রামমন্দিরে এবার বোমা রয়েছে বলে এল হুমকি। ইমেলে হুমকি দিয়ে চিঠি এসেছে। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রামমন্দির ট্রাস্টের তরফে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার সেল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে হুমকির জেরে রামমন্দির চত্বরের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। মন্দির চত্বরে চলছে কড়া নজরদারি। 

সোমবার রাতে ইমেল মারফত রামমন্দিরে বোমা রয়েছে বলে হুমকি আসে। বিস্ফোরণ ঘটিয়ে মন্দির উড়িয়ে দেওয়া হতে পারে বলে হুমকি দেওয়া হয় চিঠিতে। 'রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে'র ইমেলে হুমকির চিঠি আসে বলে বলে জানা গিয়েছে। রামমন্দির চত্বরের নিরাপত্তা আরও বাড়ানো উচিত বলে পরামর্শও দেওয়া হয়েছে চিঠিতে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তামিলনাড়ু থেকে হুমকি-চিঠিটি এসেছে। ইংরেজিতে লেখা হয়েছে হুমকিবার্তা। (Ram Temple Threat Mail)

রামমন্দির ট্রাস্ট ছাড়াও বরাবাঁকি এবং চন্দৌলীর জেলাশাসকও হুমকি চিঠি পেয়েছেন। তাঁদেরও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে ইমেলে। অযোধ্যায় ইতিমধ্যেই ব্যাপক নাকা-তল্লাশি শুরু হয়েছে। রীতিমতো চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশ।  এই হুমকি চিঠির নেপথ্যে কে আছে, তা খতিয়ে দেখছে সাইবার বিভাগ। একটি দুর্নীতির ঘটনা থেকে নজর ঘোরাতে বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে দাবি করা হয়েছে হুমকি চিঠিতে। (Ayodhya Ram Temple)

রামমন্দির ট্রাস্টের তরফে অযোধ্য়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই মুহূর্তে রামমন্দিরকে ঘিরে অযোধ্যায় চার কিলোমিটার বিস্তৃত একটি দেওয়াল গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে নিরাপত্তা সুনিশ্চিতকরণেই ওই দেওয়ালের নির্মাণ। ১৮ মাসের মধ্যে দেওয়াল নির্মাণের কাজ শেষ হবে। রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র দেওয়াল নির্মাণের কথা জানিয়েছেন সবাদমাধ্যমে। 

সংবাদমাধ্যমে নৃপেন্দ্র বলেন, "ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড রামমন্দিরের নিরাপত্তা প্রাচীরটি তৈরি করবে। প্রাচীরের উচ্চতা, প্রস্থ, নকশা, সব ঠিক হয়ে গিয়েছে। মাটি পরীক্ষার পর নির্মাণকার্য শুরু হবে।" আগামী ছ'মাসের মধ্যে রামমন্দিরের নির্মাণও সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। গত বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের শুভ উদ্বোধন হয়। রামলালা অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠায় অংশ নেন খোদ প্রধানমন্ত্রী। বিভিন্ন মহলের বিশিষ্টজনেরাও সেই অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget