এক্সপ্লোর

Ayodhya Ram Mandir Visit ABP Metaverse : ঘরে বসে রামভূমি অযোধ্যার ভার্চুয়াল দর্শন করুন এবিপি মেটাভার্সে

ABP Metaverse : মেটাভার্সে দর্শন করুন রামমন্দির। পুজোর থালি হাতে নিয়ে ঢোকা থেকে ঘণ্টা বাজানো, নানা মুহূর্তের সাক্ষী থাকুন ডিজিট্যালি। 

ABP Metaverse: একশো চৌত্রিশ বছরের আইনি বিতর্কের অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা-মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের রায়ে উল্লেখ করা হয়, অযোধ্যায় বিতর্কিত জমি ‘রামলালার’। তারপর থেকেই  আজকের মুহূর্তটার অপেক্ষায় বহু রাম-অনুরাগী। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যা হয়ে উঠেছে যেন ভারতের খণ্ডচিত্র। আসমুদ্র হিমাচল থেকে উপচে পড়ছে ভিড়। কিন্তু যাঁরা রাম মন্দিরে যেতে পারলেন না, তাঁদের জন্য এবিপি লাইভের তরফে অভিনব উদ্যোগ। মেটাভার্সে দর্শন করুন রামমন্দির। পুজোর থালি হাতে নিয়ে ঢোকা থেকে ঘণ্টা বাজানো, নানা মুহূর্তের সাক্ষী থাকুন ডিজিট্যালি। 

রামমন্দিরের দোরে পৌঁছতে আপনাকে প্রথমে দিতে হবে আপনার পরিচয়। তারপরই মাউস ও কম্পিউটারের অ্যারো-বাটনগুলি প্রেস করে এক-পা , দু-পা করে এগিয়ে যাবেন মন্দিরে। প্রথমে ক্লিক করে সাজিয়ে ফেলুন আপনার নৈবেদ্য । 

পুজোর থালি
পুজোর থালি

 এরপর সোজা অ্যারো স্পেস করে এগিয়ে যান মন্দিরের দিকে। সেখানে রয়েছে ঘণ্টা।  

 

মন্দিরের ঘণ্টা
মন্দিরের ঘণ্টা

 

এরপর একে একে খুলে যাবে দরজা । আপনি এগিয়ে যেতে পারবেন রামলালার দিকে। 


Ayodhya Ram Mandir Visit ABP Metaverse : ঘরে বসে রামভূমি অযোধ্যার ভার্চুয়াল দর্শন করুন এবিপি মেটাভার্সে 

এভাবেই মূল দ্বার অবধি পৌঁছে যেতে পারবেন আপনি।  রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

কেমন হয়েছে অযোধ্যার মন্দির ? 

অযোধ্য়ায় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি। ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত। দাবি নির্মাণের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রকল্প আধিকারিকের। মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২ দশমিক ৭ একর জমির ওপরে। মোট বিল্ট আপ এরিয়া ৫৭ হাজার ৪০০ বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ্য ৩৬০ ফুট। প্রস্থে ২৩৫ ফুট। ভূ-পৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত উচ্চতা ১৬১ ফুট। রামমন্দিরের ৩টি তলের প্রতিটির উচ্চতা ২০ ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২। আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২। একেবারে ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত রামলালা। মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। 

আরও পড়ুন :                      

অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার দিনই হারমোনিয়াম নিয়ে গৌতম দেবের গলায় 'রঘুপতি রাঘব রাজা রাম…'

সেরা শিরোনাম

Modi-Smit Machchar: মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Road Accident : মাঝরাতে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৭, আহত ১৯
মাঝরাতে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৭, আহত ১৯

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget