এক্সপ্লোর

Ayodhya Ram Temple: এবার ‘রাজারামে’র আগমন, প্রাণপ্রতিষ্ঠার জন্য তৈরি হচ্ছে অযোধ্যা, রামমন্দিরে বসবে ‘রামদরবারও’

Ram Temple Concretion: চলতি এপ্রিল মাসের শেষ দিকেই রামমন্দিরে ‘রাজারামে’র মূর্তি প্রতিষ্ঠা করা হবে।

প্রয়াগরাজ: ফের প্রাণপ্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছে অযোধ্যার রামমন্দির। একবছর আগেই ‘রামলাল্লা’ অর্থাৎ শিশু বয়সের রামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এবার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে 'রাজারামে'র। অর্থাৎ ‘রামরাজ্যে’র প্রধান, ভগবান রামচন্দ্রের। মন্দিরের দোতলায় রামদরবার অর্থাৎ রাজদরবারেরও উদ্বোধন হবে। (Ayodhya Ram Temple)

চলতি আগামী মে মাসেই রামমন্দিরে ‘রাজারামে’র মূর্তি প্রতিষ্ঠা করা হবে। গতবছর ২২ জানুয়ারি ‘রামলাল্লা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার জন্য যে বিপুল আয়োজন হয়েছিল, যেখানে মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে ৮০০০-এর বেশি অতিথি অংশ নেন, এবার ততটা জাঁকজমক হবে না বলেই শোনা যাচ্ছে। (Ram Temple Concretion)

‘রাজারামে’র মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে রামমন্দিরের নির্মাণকার্যও সম্পূর্ণ হবে। ২০২০ সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে মন্দির নির্মাণ কমিটিতে রয়েছেন নৃপেন্দ্র মিশ্র, যিনি প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব। তিনি জানিয়েছেন, চলতি মাসের শেষেই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। মন্দির চত্বরকে ঘিরে যে দেওয়াল রয়েছে, তা শেষ হবে বছর শেষ হওয়ার আগেই। 

নৃপেন্দ্র বলেন, “২০০০০ কিউবিক ফুটের পাথর এখনও পাতা বাকি। ১৫ এপ্রিলের মধ্যে মন্দিরের নির্মাণকার্য সম্পূর্ণ হবে। ৩০ এপ্রিলের মধ্যে  মন্দিরের ভিতর এবং বাইরের সমস্ত মূর্তি চলে আসবে।”

রামমন্দিরে ৫১ ইঞ্চি দীর্ঘ ‘রামলাল্লা’র মূর্তি আগেই প্রতিস্থাপিত হয়েছে। কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজ সেটি তৈরি করেন। রাম দরবার তৈরি হচ্ছে জয়পুরে। ২০ জনশিল্পী সেই কাজে হাত লাগিয়েছেন, যাতে নেতৃত্ব দিচ্ছেন ভাস্কর্য শিল্পী প্রশান্ত পাণ্ডে। শ্বেতপাথরের উপর কাজ হবে।  ‘রামচরিতমানসে’র স্রষ্টা তুলসিদাসের একটি প্রকাণ্ড মূর্তিও বসবে মন্দির চত্বরে। 

পাশাপাশি, ‘আন্তর্জাতিক রামকথা মিউজিয়াম’ গড়ে তোলার কাজও চলছে। মূল মন্দির থেকে চার কিলোমিটার দূরে সেটি নির্মিত হচ্ছে।  ‘রামায়ণে’র একাধিক ঘটনাবলীর পাশাপাশি, রামজন্মভূমি আন্দোলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে মিউজিয়ামে।

রামমন্দির নির্মাণেের দায়িত্বে রয়েছে 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট'। এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তাতে মন্দির নির্মাণে ২১৫০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। ২০২০ সালে ট্রাস্ট গঠিত হয়। সেই থেকে পাঁচ বছর ধরে চলেছে নির্মাণকার্য। সম্প্রতি রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মারা যান। তাঁর মৃত্যুর পর রামমন্দিরে আপাতত কোনও প্রধান পুরোহিত না নিযুক্ত করার সিদ্ধান্তই গৃহীত হয়েছে। ট্রাস্টের প্রেসিডেন্ট মহন্ত নৃত্যগোপাল দাস এবং বোর্ডের ১৫ জনের মধ্যে ১২ সদস্যের বৈঠক নেওয়া হয় ওই সিদ্ধান্ত। 

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, গত পাঁচ বছরে ৩৯৬ কোটি টাকার কর, সেস এবং পরিষেবা কর দিয়েছে ট্রাস্ট। জিএসটি বাবদ সরকারকে ২৭১ কোটি টাকা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা ট্রাস্টকে ৯৪৪ কেজি রুপো দান করেছেন, যার মধ্যে ৯২ শতাংশই বিশুদ্ধ রুপো।

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget